রাজ্য

অস্বস্তি বাড়লো মমতার, কয়লা কাণ্ডে ইডির নজরে এবার আরো এক হেভিওয়েট

শেষমেষ যে আশঙ্কা করা হয়েছিল সেটাই হলো সত্যি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পর এবার আইনমন্ত্রী মলয় ঘটককে কয়লা পাচার মামলায় ১৪ সেপ্টেম্বর নয়া দিল্লিতে তরফ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে জুলাই মাসে কয়লা পাচার কাণ্ডে তারা তলব করেছিল বাংলার মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতো কে। তখন তারা যাননি। তবে আবার তাদেরকে ডাকা হয়েছে।

তৃণমূল ছাত্র সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে একাধিক বিপুল জনসমাগমের সময় বিভিন্ন গা গরম করা বক্তৃতা সারা ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। এরপর এই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। তবে আশঙ্কা তিনি নিজেই যদিও করেছিলেন। সূত্রের খবর সুশান্ত মাহাতো তার না যাওয়ার কারণ ইডিকে ইমেইল করলেও, মলয় ঘটক কোন কিছু জানাননি। তাই এবারে পঞ্চম বারের জন্য মলয় ঘটকের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য, তৃণমূল ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ইডি তলপ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন, এত বড় সমাবেশের পর চার পাঁচ দিনের মধ্যেই ওরা কিছু একটা করার চেষ্টা করবে। বেশি সময় না নিয়ে মঙ্গলবার আবারও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কয়লা কাণ্ডে ডেকে পাঠিয়েছিল ইডি। গত ২৮ আগস্ট মেইল করে অভিষেককে সমন পাঠানো হয়েছিল।

ইডি সূত্রে খবর, কলকাতাতেই নাকি ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নয়া দিল্লি থেকে একটি টিম আসার কথা রয়েছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো সঠিক অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করতে গিয়ে কিছু তথ্য সামনে এসেছে। সেই সমস্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই কলকাতার যারা কয়লা কাণ্ডে তল্লাশি করেছিলেন এবং তদন্ত প্রক্রিয়া চালিয়েছেন, তারাও জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026