নিজস্ব প্রতিনিধি, মালদা: সারা দেশের লকডাউন পরিস্থিতিতে মালদা জেলার চাঁচল থানার পুলিশের মানবিক রূপ প্রায়শই দেখা যাচ্ছে। এবার রাতের আধাঁরেও চাঁচল পুলিশের মানবিক রুপ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শনিবার গভীর রাতে শহরের নেতাজি মোড়ে ঘুরতে থাকা এক ভবঘুরেকে ডেকে এনে তাকে স্যানিটাইজ করল পুলিশ কর্মীরা, এবং তাকে খাবার দিয়ে রাতের ক্ষুধা টুকু মিটিয়েছে চাঁচল থানায় কর্তব্যরত এএসআই কার্তিক চন্দ্রপাল সহ সিভিকরা।
লকডাউন পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশের অধিকাংশ পরিবারই খাবার মজুত করে রেখেছে। কিন্তু যাদের কোনও বাড়িই নেই, রাস্তাই যাদের কাছে ঘর, তাদের কথা আমরা কজন ভেবেছি? তবে প্রতিনিয়ত পথে ঘুরতে থাকা ভবঘুরে দেখলেই চাঁচল থানার পুলিশের উদ্যোগে এই সমস্ত গৃহহীন মানুষের জন্য হোটেল থেকে আনানো খাবার তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে।
শুধু তাই নয় স্বাস্থ্যবিধি মেনে রীতিমতো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তাদের খাওয়ানোর ব্যবস্থা করাচ্ছেন চাঁচল থানার পুলিশ। নেতাজি মোড় সীমান্ত এলাকার নাকা সহ আরও বেশ কয়েকটি জায়গায় আজ এই মানবিক কর্মকাণ্ড চলেছেই। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছে, যতদিন এই লকডাউন পরিস্থিতি চলবে তারা এই ভবঘুরেদের পথে দেখলেই খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। পুলিশের এই মানবিক দিকটি দেখে ভীষন খুশি চাঁচল এলাকার বাসিন্দারা।
আইপিএল ২০২৬ শুরু হতেই কেকেআর শিবিরে বাড়ছে উত্তেজনা, কিন্তু তার মধ্যেই সামনে এসেছে চমকপ্রদ রিপোর্ট।…
আইপিএল ২০২৬ শুরু হতেই উত্তেজনা চরমে, আর দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা ও বড় হুমকি—দুই একসঙ্গে!…
বছরের চতুর্থ মাস এপ্রিলেই একাধিক উৎসব ও বিশেষ উপলক্ষ্যে স্কুল-কলেজে ছুটি থাকে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের…
আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…
ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…
আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…