নিউজ

লকডাউনে ত্রাতা, ভবঘুরে মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছেন মালদা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, মালদা: সারা দেশের লকডাউন পরিস্থিতিতে মালদা জেলার চাঁচল থানার পুলিশের মানবিক রূপ প্রায়শই দেখা যাচ্ছে। এবার রাতের আধাঁরেও চাঁচল পুলিশের মানবিক রুপ ধরা পড়ল আমাদের ক‍্যামেরায়। শনিবার গভীর রাতে শহরের নেতাজি মোড়ে ঘুরতে থাকা এক ভবঘুরেকে ডেকে এনে তাকে স‍্যানিটাইজ করল পুলিশ কর্মীরা, এবং তাকে খাবার দিয়ে রাতের ক্ষুধা টুকু মিটিয়েছে চাঁচল থানায় কর্তব‍্যরত এএসআই কার্তিক চন্দ্রপাল সহ সিভিকরা।

লকডাউন পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশের অধিকাংশ পরিবারই খাবার মজুত করে রেখেছে। কিন্তু যাদের কোনও বাড়িই নেই, রাস্তাই যাদের কাছে ঘর, তাদের কথা আমরা কজন ভেবেছি? তবে প্রতিনিয়ত পথে ঘুরতে থাকা ভবঘুরে দেখলেই চাঁচল থানার পুলিশের উদ্যোগে এই সমস্ত গৃহহীন মানুষের জন্য হোটেল থেকে আনানো খাবার তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে।

শুধু তাই নয় স্বাস্থ্যবিধি মেনে রীতিমতো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তাদের খাওয়ানোর ব্যবস্থা করাচ্ছেন চাঁচল থানার পুলিশ। নেতাজি মোড় সীমান্ত এলাকার নাকা সহ আরও বেশ কয়েকটি জায়গায় আজ এই মানবিক কর্মকাণ্ড চলেছেই। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছে, যতদিন এই লকডাউন পরিস্থিতি চলবে তারা এই ভবঘুরেদের পথে দেখলেই খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। পুলিশের এই মানবিক দিকটি দেখে ভীষন খুশি চাঁচল এলাকার বাসিন্দারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026