অফবিট

অবৈধ সম্পর্কের জেরে নিজের পোষ্যকে ঘর ছাড়া করলেন মালিক। কি অবাক হলেন?

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মেয়ের পছন্দ করা পাত্র কে বাবার পছন্দ না হওয়ায় মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা অনেক ই শোনা যায়। কিন্তু নিজের পোষ্যের ক্ষেত্রেও যে একই নিয়ম থাকে তা অবাক হওয়ার বিষয়।

হ্যাঁ এটা সত্যি ঘটনা। ঘটনাটি কেরালার তিরুবনন্তপুরমের চক্কাই এলাকার। কুকুরটি ছিল পোমেরানিয়ান প্রজাতির। কুকুরটি পাড়ার এক ছোকরা কুকুরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ।যেটি তার মালিক একদমই পছন্দ করেননি, এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

কেরালার তিরুবনন্তপুরমের চক্কাই’য়ের ওয়ার্ল্ড মার্কেট রোডে কুকুরটিকে খুঁজে পাওয়া যায়। বর্তমানে কুকুরটি পিপলস ফর অ্যানিম্যালস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডেরাতে আছে।

কুকুরটির গলা থেকে একটি নোট পাওয়া গেছে। আর তাতে লেখা ছিল তার মালিকের কিছু কথা। তাতে লেখা ছিল যে কুকুরটি খুবই ভালো প্রকৃতির এবং মিশুকে। আজ পর্যন্ত কুকুরটি কাউকে কামড়ায় নি ।খুব বেশি খাবারও কুকুরটি খায় না। এগুলোর পাশাপাশি তাকে বাড়ি থেকে কি কারনে বের করে দেওয়া হয়েছে সেটিও এখানে লেখা ছিল। বলা হয়েছে যে প্রতিবেশীর কুকুরের সাথে তার অবৈধ সম্পর্ক হওয়ার কারণেই তার মালিক তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিছু পশুপ্রেমী মন্তব্য করেছেন যে এই কাজটি একদম ঠিক হয়নি ।প্রজনন ঋতুর সময় কুকুরদের এরম কাজ ভুল নয়। মালিক যদি প্রজনন আটকাতে চান তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া একদমই ঠিক হয়নি।

যিনি এই কুকুরটাকে উদ্ধার করেছেন তিনি জানিয়েছেন যে তিনি যে সমস্ত কুকুরগুলোকে নিয়ে আসেন তাদের বেশিরভাগই অসুস্থ অবস্থায় নিয়ে আসেন। কিন্তু এর ব্যাপারটা একটুব্যতিক্রম। তিনি আরো বলেছেন কুকুরটি খুবই মিশুকে স্বভাবের। তাই একে খুব তাড়াতাড়ি কেউ না কেউ ঠিকই দত্তক নিয়ে নেবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026