খেলা

মালিঙ্গার নয়া কীর্তি!

সুরজিৎ দাস: শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নিজেকে বার বার প্রমাণ করে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটে তার অবদান ঠিক কতোখানি। এদিন টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হওয়ার দিন চার বলে চার উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে মোট দুইবার চার বলে চার উইকেট নিলেন এই ইয়র্কার মাস্টার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একসঙ্গে এই দুই বিরল রেকর্ডের মালিক হন মালিঙ্গা। মালিঙ্গার দল ২-১ ব্যবধানে সিরিজ হারলেও শেষ ম্যাচে তার দৌলতে জয় এসেছে ৩৭ রানে। রেকর্ড হয়েছে আরও একটি প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে তিনি এখন দুটি হ্যাটট্রিকের মালিক। ২০১৭ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন।

মালিঙ্গা এদিন কিউইদের টপঅর্ডারের চারজনকে ফেরান। এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন তিনি। ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান নেয় নিউজিল্যান্ড। নিজের দ্বিতীয় ওভারে মালিঙ্গা ম্যাজিক নিয়ে হাজির হন। তৃতীয় বলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির এক ইয়র্কারে কলিন মুনরোকে বিদায় করেন। এরপর ইনসুইঙ্গারে সাজঘর দেখান হামিশ রাদারফোর্ডকে। অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে জিতে যান তিনি। হ্যাটট্রিক পূরণ করেন দেখার মতো আরেকটি ইনসুইঙ্গারে এবার বোকা বনেন কলিন ডি গ্র্যান্ডহোম। ওভারের শেষ বলে রস টেইলরকে খুনে ইয়র্কারে ‘ডাকের’ অভিজ্ঞতা উপহার দেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026