রাজ্য

আলু পেঁয়াজ সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের আর্জি নিয়ে মোদিকে চিঠি মমতার

ফেস্টিভ সিজন বর্তমানে চলছে। এবং এই সময়ে জিনিসপত্রের দাম কিছুটা হলেও ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু এবারে আলু পেঁয়াজ জাতীয় অত্যাবশ্যকীয় পণ্যের দাম একেবারে আকাশছোঁয়া হয়ে গিয়েছে। এই সমস্ত জিনিসের দাম এতটা বেশি বেড়ে গিয়েছে যে মধ্যবিত্তের এইসব জিনিস কিনতে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই কারণে এসব জিনিসের দাম নিয়ন্ত্রণে আনার আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে আলু এবং পেঁয়াজ বাদ চলে গিয়েছে। এরপরে সেই সুযোগ গ্রহণ করছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা, আলু এবং পেঁয়াজের বেআইনি মজুদদারি শুরু করেছে। এর ফলে বর্তমানে প্রচন্ড দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই মর্মে যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যত শীঘ্র সম্ভব আলু পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের নির্ধারণ রাজ্যের হাতে সমর্পন করা হোক।

প্রধানমন্ত্রীকে লেখা ৪ পাতার চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মজুদদারী নিয়ন্ত্রণের জন্য এবং যোগান বাড়িয়ে দাম হ্রাস করার জন্য কেন্দ্রকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাধারণ মানুষ এই মূল্যবৃদ্ধির কারণে অত্যন্ত সমস্যার মুখোমুখি হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কৃষি সামগ্রির উৎপাদন, সরবরাহ, বন্টন এবং বিক্রয়ের উপর যেন রাজ্যগুলির ক্ষমতা পুনর্বহাল করা হয়।

কৃষি সামগ্রী উৎপাদন, সরবরাহ, বন্টন এবং বিক্রয় নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে রাজ্যগুলিকে অনুমতি দেওয়ার অনুরোধ মমতার। বর্তমানে, রাজ্য সরকার এই সমস্ত জিনিসের দাম নিয়ন্ত্রণ করতে পারে না। এর ফলে এইগুলির দাম প্রায় লাগামছাড়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অনেকেই কালোবাজারি শুরু করেছেন এ সমস্ত জিনিস নিয়ে। এই নিয়ে রাজ্য সরকার নীরব দর্শক হয়ে থাকতে পারে না। রাজ্য সরকারের হাতে এই ক্ষমতা এলে, তারা এই সমস্ত জিনিসের উপযুক্ত দাম নিয়ন্ত্রণ করতে পারবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026