রাজ্য

রাজ্যে বিধিনিষেধে ছাড়! কবে থেকে খুলতে পারে শপিং মল? আভাস দিলেন মমতা

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি দেখে কার্যত লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মে থেকে এই লকডাউন কর্মসূচি চলছিল। কিন্তু তারপরে বেঙ্গল চেম্বার অব কমার্সের সঙ্গে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন কোন কোন ক্ষেত্রে এবার থেকে ছাড় দেওয়া শুরু হবে।

১৫ জুন পর্যন্ত রাজ্যে কার্যত লক ডাউন পরিস্থিতি কায়েম থাকবে। তার পরদিন অর্থাৎ ১৬ জুন থেকে সম্পূর্ণ করোনা বিধি মেনে খুলে যাবে শপিং মল। খুচরা দোকান, রেস্টুরেন্ট এবং অন্যান্য জায়গা খোলার অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

বুধবার নবান্নে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সেখানে উপস্থিত সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের টিকাকরণের আর্জি জানিয়েছেন।

তার পাশাপাশি, সেখানকার প্রতিনিধিরা অনেকে অনুরোধ করেছিলেন যাতে শপিংমল খোলা ব্যবস্থা করা হয়, কারন শপিংমলে যারা যারা কাজ করেন তারা অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। তাই বিধিনিষেধ রাখলেও শপিংমল খোলার অনুমতি চেয়েছিলেন তারা।

সেই আবেদনে সাড়া দিয়ে ১৬ জুন থেকে শপিংমল খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শপিং মল খুললেও ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে আরো বিবেচনা করবে রাজ্য সরকার এমনটাই আজকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026