করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেনের দাপটে দিশেহারা হয়ে পড়েছে ভারতবাসী। এপ্রিল মাসের শুরু থেকেই দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে এই সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ হয়েছে সাড়ে ৩ লাখের। অতিরিক্ত করোনা আক্রান্ত হওয়ায় ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্যব্যবস্থা। করোনা আক্রান্ত রোগীরা পাচ্ছে না হাসপাতালের বেড। এরমাঝে আজ অর্থাৎ রবিবার সকালে নরেন্দ্র মোদি তার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেছেন, “করোনার প্রথম ঢেউ যখন আসবে পড়েছিল সফলভাবে আমরা তা সামলে উঠতে পেরেছিলাম। কোভিড আমাদের ধৈর্য এবং যন্ত্রণা সহ্য করার পরীক্ষা নিচ্ছে।” এমন ভয়াবহ করোনা আবহে মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান করার তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ করোনা পরিস্থিতির ভয়ংকরতা উল্লেখ করে মোদিকে কটাক্ষ করে বলেছেন, “দেশে অক্সিজেন নেই, ইঞ্জেকশন নেই, এখনো মন কি বাত করে চলেছে। এখন মন কি বাত বন্ধ করুন। করোনা নিয়ে কথা বলুন। কেন্দ্র রাজ্যগুলিতে যা ওষুধ পাঠাচ্ছে, তা খুবই কম। ব্যবস্থা করুন কিছু।” এছাড়াও তিনি আজ বলেছেন, “মোদি তো ভাষণ দিতে ব্যস্ত। ভাষণ দিয়ে চলে গেল। এতদিন ভ্যাকসিন দিলে তো এতটা খারাপ পরিস্থিতি হত না। ৮০ টা দেশকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে এসেছে। এদিকে নিজের দেশের রাজ্যকে টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হচ্ছে।”
অন্যদিকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ সকালের মন কি বাত অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করেছেন। তিনি টুইট করে নাম না নিয়ে বলেন, “সিস্টেম ফেল করে গিয়েছে। তাই এখন ‘জান কি বাত’ করা উচিত।” নাম না নিলেও তিনি যে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এছাড়াও রাহুল গান্ধী কংগ্রেস কর্মীদের অনুরোধ করে বলেছেন, “আপনারা যাবতীয় রাজনৈতিক কাজকর্ম ফেলে দেশের নাগরিকদের সাহায্য করুন এবং তাদের যন্ত্রণা দূর করতে সাহায্য করুন। এটাই কংগ্রেসের আসল ধর্ম।”
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…