সিঙ্গুরঃ সামনেই বিধানসভা নির্বাচন আর বাংলার মাটিতে নিজেদের দখল নিতে মরিয়া বিজেপি। তাই বলে হাল ছেড়ে দিতেও নারাজ তৃণমূল। তাই স্থানীয় মানুষের উন্নয়নে এবং কর্মসংস্থানের লক্ষ্যে এবার সিঙ্গুরে প্রায় ১০ একর জমিতে কৃষি হাব গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই ক্ষমতায় আসার পর থেকে একে একে বদলে দিয়েছে বাংলার চিত্র। রাজ্যের পিছিয়ে থাকা অনেক কিছুই এখন অনেকাংশে এগিয়ে।
তাই সেই জায়গাকে আরো একধাপ এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি করা হচ্ছে। বুধবার পশ্চিমবঙ্গ কিসান ও খেতমজুর সংগঠনের ডাকে কাঁধে কোদাল নিয়ে মাঠে দাঁড়িয়ে এই কর্মসূচিতে সামিল হন সিঙ্গুরের কৃষকরাও। তৃণমূলের নেতৃত্বে কেন্দ্রবিরোধী আওয়াজ তুলে বাংলার চাষিরা জানিয়ে দেন যে তার মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে আছে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিঙ্গুরে ১০ একর জমিতে কৃষি হাব গড়ে তোলা হবে। এই প্রকল্পে উপকৃত হবেন স্থানীয় মানুষ। বাড়বে কর্মসংস্থান। কেন্দ্রে বিজেপি ফড়েদের নিয়ন্ত্রণ করছে। তারা কৃষকদের কাছ থেকে কম দামে উৎপাদিত শস্য কিনে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। যার ফলে বাড়ছে আলু এবং পেঁয়াজের দাম”।
এছাড়াও সিঙ্গুরে শীঘ্রই অ্যাগ্রো প্রসেসিং কৃষিজাত পণ্য নিয়ে কাজ করা হবে যার ফলে চাকরি পেতে চলেছেন রাজ্যের অনেক মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…