নিউজ

সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি সেই ঘোষণা?

রাজ্য সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে অফিসে আসতে দেরি হলেও সরকারি কর্মীদের হাজিরায় কোনো লাল কালি পড়বেনা, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১লা জুন থেকে ৭০ শতাংশ হাজিরা নিয়ে শুরু হয়ে গিয়েছে বেশিরভাগ সরকারি অফিস। কিন্তু রাস্তায় পর্যাপ্ত গাড়ির অভাবে অনেক সরকারি কর্মীই সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না অফিসে। এই অবস্থায় কর্মীদের স্বস্তি দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

১লা জুন থেকে শুরু হয়েছে আনলক ১। একইসাথে খুলে গিয়েছে বেশিরভাগ অফিসও। লকডাউন শিথিল হলেও রাস্তায় এখনো পর্যাপ্ত পরিমাণে বাস বা অন্যান্য গাড়ি নামেনি। ফলে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। যদিও আজ থেকে রাস্তায় নামার কথা বেসরকারি বাস। একইসাথে আজ থেকে অতিরিক্ত ৩০০ সরকারি বাস চালানোর কথাও ঘোষণা করেছে পরিবহন দপ্তর। তার মাঝেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা।

গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এই মুহূর্তে রাস্তায় বাসের সংখ্যা কম। অন্যান্য গাড়িও কম চলছে, বন্ধ লোকাল ট্রেন, মেট্রো। ফলে সকলেরই গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে। তাই মানবিকতার খাতিরে এই মাসে সরকারি কর্মীদের খাতায় পড়বে না লালকালি। রাজ্যের সমস্ত সরকারি অফিস, পঞ্চায়েত, পুরসভায় কার্যকর হবে নয়া নির্দেশিকা।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সরকারি কর্মীরা যে খুশিই হবে সেকথা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026