রাজ্য

বদলাচ্ছে মহরম উপলক্ষে ছুটির দিন, নবান্নে নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আর কিছুদিনের মধ্যেই আসছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব মহরম। এই মহরম উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সরকারি ছুটি দেওয়া হয়েছে। কিন্তু, চলতি বছরে সেই ছুটির দিন বদলাতে চলেছে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়ে দিয়েছেন, উনিশে আগস্ট এর পরিবর্তে কুড়ি আগস্ট রাজ্যে পালিত হতে চলেছে মহরম। তাই ওই দিন ছুটি থাকবে। ক্যালেন্ডার অনুযায়ী, আশুরার শেষ দিন অর্থাৎ ইসলাম ধর্ম মতে ওই দিনকে মহরম উদযাপিত হয়।

কিন্তু এই বছরে তিথির হেরফেরের কারণে ২০ আগস্ট মহরম পড়েছে। তাই ওই দিন ছুটি থাকবে সরকারি হিসাব অনুযায়ী। শুক্রবার ২০ আগস্ট ইসলামের শোকের দিন পালিত হবে। এই মর্মে কেন্দ্রীয় তরফ একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ২০ তারিখ পালিত হবে মহরম এবং ঐদিন সারা রাজ্যে সরকারি ছুটি থাকবে।

এর আগে ১৯ তারিক সরকারি ছুটি ধার্য করা হয়েছিল কিন্তু মহরম এর তারিখ পরিবর্তিত হওয়ার কারণে ছুটির দিন পরিবর্তিত হয়েছে। মমতা আরও জানিয়েছেন, খুব শীঘ্রই ২০ আগস্ট ছুটি আছে বলে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। কিন্তু, করোনাভাইরাস এর জন্য এই উৎসবে রাশ টানতে হবে বলে জানিয়েছেন মমতা।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহরম একটি শোকের উৎসব। কারবালার প্রান্তরে হাসান এবং হোসেনের বলিদানের শোক তারা উদযাপন করে থাকেন এই দিন। তবে এবারে করোনাভাইরাস থাকার কারণে বেশি বড় করে এই উৎসব পালন করা যাবে না। জানানো হয়েছে তাজিয়া তৈরি করে ছোট পরিসরে উৎসব পালন করতে হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026