কলকাতাঃ এবছর ঠাকুর দেখতে গেলে কি কি নিয়ম মানতে হবে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানানো হয়েছে তৃতীয়া থেকে শুরু হবে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার পর্ব। কিন্তু সব কিছুর মধ্যেই মাথায় রাখতে হবে এবছর করোনা, মানতে হবে সকল বিধি নিষেধ।
জানানো হয়েছে তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত ঘুরে ঘুরে ঠাকুর দেখা যাবে৷ এমনকি রাতেও দেখা যাবে ঠাকুর৷ রাখতে হবে মাস্ক, স্যানিটাইজার এবং বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের পাশাপাশি দমকল এবং পুরসভাগুলি পুজো কমিটি গুলির থেকে কোনও ফি নেবে না বলেও জানান দেন তিনি।
কিছুদিন আগেই করোনা বিধি নিয়ে দুর্গাপুজো হওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এ বছর অনুদান বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। আগের বছর প্রতিটি কমিটিকে ২৫ হাজার টাকা করে এবং মহিলা পরিচালিত কমিটি গুলিকে ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিলো। এমনকি বিদ্যুতের ক্ষেত্রে প্রতিটি পুজো কমিটি ৫০ শতাংশ ছাড় পাবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজো উদ্যোক্তা এবং পুলিশের উদ্যোগে মণ্ডপে মাস্ক রাখতে হবে, যাতে কারও কাছে মাস্ক না থাকলে তাঁকে মাস্ক দেওয়া যায়৷ প্রত্যেকটা পুজামন্ডপেও স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এছাড়াও যারা ঠাকুর দেখতে আসবেন তাদের বজায় রাখতে হবে সামাজিক দুরত্ব। সব মেনেই দেখতে হবে এ বছরের দুর্গা পুজো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…