রাজ্য

যশ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দীঘা পুনর্গঠনের দায়িত্ব নিলেন খোদ মমতা, ঘুরে দেখলেন পুরো এলাকা

যশ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড দীঘা আবার পুনর্গঠনের আশ্বাস দিলেন এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্য শনিবার সমুদ্র সৈকত ঘুরে সমস্ত কিছু দেখে পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী অখিল গিরি জানালেন মুখ্যমন্ত্রী কলকাতা রওনা দেওয়ার আগে দীঘার সমস্ত কিছু পুনর্গঠন করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই দীঘা মন্দারমনি সহ সমস্ত সমুদ্র সৈকত সাজিয়ে তুলেছিলেন নিজের মতো করে।

কিন্তু ভয়াল ভয়ঙ্কর যশ ঘূর্ণিঝড়ের ফলে সাজানো-গোছানো সমুদ্র সৈকত একেবারে ভেঙে গিয়েছিল। হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে কলাইকুন্ডা সমস্ত জায়গা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত হতবাক। কংক্রিটের সমুদ্রতটের পরিস্থিতি থেকে শুরু করে একাধিক দোকান, সমস্ত কিছুই ভগ্নপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটি কে আবারো নিজের নতুন মর্যাদায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলেও তিনি জানিয়েছেন। অখিল গিরি আশ্বাস দিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দীঘা কে নতুন মর্যাদায় ফিরে আনার চেষ্টা করছেন। দীঘা কে আবার নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এবার দায়িত্বে আছেন খোদ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।” মুখ্যমন্ত্রী আশা রেখেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় এর দায়িত্বে দীঘা নিজের পুরনো মর্যাদায় ফিরে আসবে।

অন্যদিকে অখিল গিরির আরো বলেছেন, “শুক্রবার দীঘায় আসার পরে সমুদ্র সৈকতের অবস্থা এবং ক্ষয়ক্ষতির খতিয়ান নিজে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। কাঁথি, খেজুরি এবং নন্দীগ্রামে সমস্ত এলাকাগুলি তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন। বন্যার তোড়ে দীঘা এবং পাশাপাশি গোটা জেলার ব্যাপক ক্ষতি হয়েছে। যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ করার সমস্ত দায়বদ্ধতা নিয়েছে রাজ্য।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026