রাজ্য

Lakshmir Bhandar: পুজোর পরে লক্ষীর ভাণ্ডারে পাওয়া যাবে আরও বেশি সুবিধা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

একুশে জুলাই এর শহীদ দিবসের মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারো বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের একুশে জুলাই এর ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষীর ভান্ডারের জন্য তিনি নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে চলেছেন। তিনি বলেছেন, লক্ষীর ভান্ডার কন্যাশ্রী এবং রুপশ্রী প্রকল্পের জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করেছে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষীর ভান্ডার এবং বাংলায় বাড়িভাতা এবং বিধবা ভাতা দেওয়ার জন্য ডিসেম্বর মাস থেকে নতুন করে কাজ শুরু করা হবে। যে লিস্ট রয়েছে, সেটা নিয়ে নতুন করে বসবে পশ্চিমবঙ্গ সরকার। ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকার ভাতা দেওয়া হয়েছে। বার্ধক্য ভাতা খাতে ২৯ লক্ষ টাকা খরচ করেছে রাজ্য সরকার। এছাড়াও স্বাস্থ্য সাথী প্রকল্পের ক্ষেত্রে ১০০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া হাসপাতালে, বহু জায়গাতে সরকারি খরচ করা হয়েছে।

বাংলাদেশ নিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী?

বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও একুশে জুলাই এর মঞ্চ থেকে একটা বড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু রাষ্ট্রসঙ্ঘের নিয়ম অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিকরা পাশের দেশে আশ্রয় নিতে পারেন, সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব হয়, বাংলাদেশের মানুষদের একটা নির্দিষ্ট সময়ের জন্য আশ্রয় দেওয়া। সেই নিয়েই বাংলাদেশে মানুষদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যদিও ভারত সরকারের ঊর্ধ্বে উঠে মন্তব্য করেননি তিনি। তিনি বলেছেন, যদি এই কোটা সংস্কারের আন্দোলনে রক্তক্ষয়ী খন্ড যুদ্ধের পরিস্থিতিতে কেউ পশ্চিমবঙ্গে এসে কিছুদিনের জন্য আশ্রয় নিতে চান, তাহলে তার জন্য দরজা খোলা রয়েছে। যদিও বাংলাদেশ নিয়ে তিনি কোন মন্তব্য করবেন না, সে ব্যাপারটা ভারত সরকার বুঝবে।

বামেদের সমাবেশে লাঠিচার্জ নিয়ে কি বললেন মমতা?

মমতা এ দিন বলেন,’আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না। কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটানি করলে আমরা নিশ্চিত আশ্রয় দেব। তার কারণ এটা রাষ্ট্রসঙ্ঘের একটা প্রস্তাব রয়েছে। কেউ শরণার্থী হলে তাঁকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে’। অসমে বোরো সংঘর্ষের কথা মনে করিয়ে দিয়ে মমতা জানান,’অসমে বোড়োদের একটা গণ্ডগোল হয়েছিল। আলিপুরদুয়ারে তাঁরা দীর্ঘদিন আশ্রয় নিয়েছিলেন। আমি গিয়ে দেখা করে এসেছিলাম’। তবে বাংলাদেশ নিয়ে এ দেশে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন নেত্রী। তিনি সতর্ক করে দিয়েছেন, বাংলাদেশের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সহানুভূতি রয়েছে, তবে তাই বলে এটা নয়, বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গে কোনরকম সমস্যা হবে। পশ্চিমবঙ্গে কোনরকম কোন গন্ডগোল হলে, কোন সমাবেশ হলে কোন অশান্তি হলে, পশ্চিমবঙ্গ সরকার বরদাস্ত করবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026