নিউজ

JEE পরীক্ষায় উপস্থিতির হার মাত্র ২৫ শতাংশ, ফের কেন্দ্রকে তোপ মমতার

কলকাতা: দীর্ঘ টাল বাহানার পর সব নিয়ম মেনেই গতকাল থেকে শুরু হয়েছে জয়েণ্ট এন্ট্রান্স পরীক্ষা। কলকাতার পরীক্ষা কেন্দ্র হিসেবে গতকাল সল্টলেক সেক্টর ফাইভের এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসেই ফেলা হয়েছিলো পরীক্ষা। রাজ্যজুড়ে মোট ১৫টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স।

চলতি মাসের ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা। দেশব্যাপী সকাল ৯ টা থেকে বেলা বারোটা এবং দুপুর তিনটে থেকে সন্ধে ৬টা এই দুটি পর্যায়ে ভাগ ভাগ করে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সোমবার হওয়া পরীক্ষায় রাজ্যের নথিভুক্ত পরীক্ষার্থীর মাত্র ২৫ শতাংশ পরীক্ষা দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

শুধুমাত্র এ রাজ্য থেকেই নয় অন্যান্য রাজ্য থেকেও প্রায় ৭৫ শতাংশ মতন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারলো না।  আজ নবান্নের এক সাংবাদিক বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা পরীক্ষা দিতে পারলেন না, তাদের কথা একবার ভেবে দেখা উচিৎ কেন্দ্রের। বেশ কিছুদিন ধরেই এই পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমস্যা চলে। এমনকি বিরোধীরাও এই পরীক্ষা পেছানোর দাবি তোলেন৷ কিন্তু সেসব না মেনেই নির্ধারিত দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যেভাবে বলা হয়েছিল, সেভাবেই আমরা সবরকম ব্যবস্থা করেছি৷ এত জেদ, অহং ভাব কেন? কেরিয়ার তৈরি করতে গিয়ে যদি জীবনটাই চলে যায়, আমরা কী ভুল বলেছিলাম? যাঁরা পরীক্ষা দিতে পারলেন না, তাঁদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে”।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026