নিউজ

অবসরপ্রাপ্ত কর্মীদের আগামী দু’মাসের পেনশন একসঙ্গে মিলবে, উপকৃত হবেন প্রায় লক্ষাধিক কর্মী

করোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি ঘোষনা করলেন ২ মাসের পেনশন অগ্রিম দেওয়া হবে।
এর আগে তিনি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মাসিক ১,০০০ টাকা অনুদানের সিদ্ধান্তের পাশাপাশি বিনামূল্যে চাল-ডালেরও ব্যবস্থা করেছেন। এবার অবসরপ্রাপ্ত কর্মীদের সুখবর দিয়ে জানালেন রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে দু’মাসের পেনশন অগ্রিম দেওয়া হবে। মমতা সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি অবসরপ্রাপ্ত কর্মীরা। রাজ্যের প্রায় লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন এই ঘোষণায়।

করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লক ডাউন। বন্ধ স্কুল কলেজ, থেকে অফিস, ব্যবসা। অত্যাবশকীয় পন্যের৷ দোকান খোলা থাকলেও মিলছে না বহু জিনিস। আতঙ্কে অনেকেই বাড়তি জিনিস মজুত করছেন। হচ্ছে অর্থ সংকট। অবসরপ্রাপ্ত কর্মীদের সমস্যার কথা ভেবে অগ্রিম পেনশন দেওয়ার সিদ্ধান্ত। আগামী এপ্রিল এবং মে’র পেনশন একসঙ্গে অগ্রিম দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।

শুধু রাজ্য সরকারই নয়, কেন্দ্রীয় সরকারও বহু পদক্ষেপ নিয়েছেন এই সংকটকালীন পরিস্থিতিতে। কর্মীদের অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে মোদী সরকার। দু মাসের অগ্রিম পেনশনের খাতে ১,১৬৪ কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য। অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকবে শীঘ্রই। অনেক কর্মীর অ্যাকাউন্টে সময়ের তুলনায় পূর্বেই ক্রেডিট হয়ে গিয়েছে পেনশন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026