নিউজ

সেপ্টেম্বরে হবে না JEE এবং NEET পরীক্ষা, ফের কেন্দ্রকে খোঁচা মমতার

পশ্চিমবঙ্গ :   ইতিমধ্যেই জেইই-নিট পরীক্ষা কেন্দ্র আর রাজ্য সরকারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। করোনা সংক্রমণ না কমলেও কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসে নিট এবং জেইই পরীক্ষার রুটিন ফেলে দিয়েছে। কিন্তু এসবের মাঝে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান সেপ্টেম্বর মাসে রাজ্যের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা না কমলেও প্রতিদিন গড়ে যে হারে মানুষ আক্রান্ত হচ্ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন আম জনতা। পরীক্ষা দিতে গিয়ে করোনার আক্রমণের কবলে পড়ার ভয়ও চিন্তায় ফেলেছে ছাত্রছাত্রীদের। তার সাথে সাথে চিন্তায় রয়েছেন অভিভাবকরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যাবে কিনা সেই নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

সম্ভব হলে প্রত্যেকের বাড়ির কাছাকাছি সেন্টার ফেলার ব্যবস্থা করাও যেতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রের এই অদ্ভুত সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সারা পৃথিবীতে এখন চরম খারাপ পরিস্থিতি আর এই সময় কেন্দ্রের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছেলে মেয়েদের ওপর নতুন করে আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, “কয়েকজন মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠক করেছিলাম। জেইই-নিট নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী”। গতকাল এই বিষয় নিয়ে রাজ্যপালকে বিঁধে টুইট করতেও ছাড়েননি তৃণমূল সাংসদ নুসরত জাহান। এদিন তৃণমূল  সাংসদ নুসরাত জাহান টুইট করে বলেন “NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকারে বড়সড় ভুল সিদ্ধান্তে আপনার নিস্তব্ধতায় আমি সত্যিই হতবাক ধনকড়জি! দয়া করে এবার দেশের পড়ুয়াদের জন্য মুখ খুলুন, এই অতিমারী আবহে যারা সত্যিই প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে”। এতোকিছুর পরেও আজ ফের আরও একবার কেন্দ্রকে বিধে মন্তব্য করেন মমতা।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026