আমের জন্য অত্যন্ত বিখ্যাত জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা। তবে ভোট মুখী বাংলার আগে এবারে মালদায় গিয়ে সেখানকার জনসাধারণের কাছে আম চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদার ল্যাংড়া এবং ফজলি আম দুটি বেশ বিখ্যাত। তবে এবারে মুখ্যমন্ত্রী মালদার মানুষের কাছে চেয়ে বসলেন সুবিশাল ফজলি আম।
ইংরেজবাজার এর কর্মী সভায় মমতা ব্যানার্জি বললেন, “এই ভোটে আমাকে ফজলি আম দিতে হবে। কি এবার দেবেন তো? ফজলি আম একটু খাওয়াবেন তো?” এছাড়াও বিরোধী দলের দিকে তোপ দেগে বললেন, “এতদিন সিপিএম কংগ্রেস এবং বিজেপি অনেকে মালদার ফজলি আম খেয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস খায়নি।” প্রসঙ্গত, এদিন তৃণমূল নেত্রী শুধু ফজলি আম নয় আমসত্ত্ব চেয়েছেন মালদার মানুষের কাছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “আম এবং আমসত্ত্ব দুটোই চাই।”
এছাড়াও, ইংরেজবাজার এর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অপপ্রচার করে মৌসম ব্যানার্জির নূরকে হারানো হয়েছে। তাকে সম্মান দেওয়ার জন্য তাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। মালদার মানুষ যদি নিজেদেরকে অবহেলিত মনে না করেন তাদের সেই সেন্টিমেন্টকে মাথায় রেখে গনি খান পরিবার এর উত্তরসূরী মৌসমকে সাংসদ করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…