রাজ্য

ভিক্টোরিয়ায় মমতা মঞ্চ উঠতেই শুরু হল জয় শ্রীরাম ধ্বনি, প্রতিবাদে বক্তব্য রাখলেন না তিনি

আজ অর্থাৎ ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীতে একমঞ্চে মোদী ও মমতার উপস্থিতি নিয়ে সরগরম হয়ে গেছে গোটা বঙ্গ রাজনীতি। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তাল কাটলো। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কথা ছিল ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নরেন্দ্র মোদির (Narendra Modi)পাশাপাশি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তিনি এক ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়লেন। আর বলে গেলেন, কাউকে ডেকে অপমান করা উচিত নয়। কিন্তু কি এমন ঘটেছিল যার প্রতিবাদে তিনি বক্তব্য রাখলেন না?

আসলে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল প্রধানমন্ত্রীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়ার মঞ্চ থেকে নেতাজি জয়ন্তী উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কিন্তু ভিক্টোরিয়ায় বক্তব্য রাখার জন্য মমতার নাম ঘোষণা হতে না হতেই একদল দর্শক জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শুরু করে। আর তাতেই বেজায় চটে যান মুখ্যমন্ত্রী। তিনি মঞ্চে উঠে বলেন, “আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কলকাতায় অনুষ্ঠান পালন করার জন্য। তবে কাউকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা উচিত নয়। আমি ঘটনার প্রতিবাদে এই অনুষ্ঠানের কোনো বক্তব্য রাখতে চাইনা।”

প্রসঙ্গত আজ সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি জয়ন্তী উদ্দেশ্যে নেতাজি ভবনে গিয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেছিলেন। তারপর তিনি শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত ৮ কিলোমিটার পথে বর্ণাঢ্য মিছিল করেন। তারপর রেড রোডে এক মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে গলায় সুর তোলেন। সেই সাথে তিনি বলেছেন কলকাতাকে দেশের মধ্যে অন্যতম এক রাজধানী করতে হবে শুধুমাত্র দিল্লি কেন রাজধানী হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026