নিউজ

‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের প্রশংসা! আন্তর্জাতিক স্বীকৃতি দিল বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ, UNDP

কলকাতা: চলতি বছরেই রাজ্যে বিধানসভা ভোট (Assembly Election)। তাই এখন থেকেই শাসক দল এবং বিরোধী দলের প্রচার এক কথায় শুরু হয়ে গিয়েছে জোরকদমে। রাজ্য সরকারের (State Gobt) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি জনসাধারণের স্বার্থে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে সাম্প্রতিককালে অন্যতম হল ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ও ‘পাড়ায় সমাধান’ (Paray Samadhan) প্রকল্প। আর জনসাধারণের স্বার্থে মমতা সরকারের এই দুই প্রকল্পের ভূয়শী প্রশংসা করেছে বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ ও UNDP।

দুয়ারের সরকার’ ‘পাড়ায় সমাধান’ দারুন উদ্যোগ। সরকার সাধারণ মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না। জনসাধারণের উন্নয়নে রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা করে এমনই মন্তব্য করেছে আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ এবং রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি বিষয়ক বিভাগ UNDP।

গতকাল, বুধবার নবান্নে সভাঘরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল এই বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিব, জেলাশাসক ও এসপিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহলের অতিথিরা। সেখানেই ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ‘দুয়ারে সরকার’ প্রকল্পে আড়াই কোটি মানুষের আবেদন এসেছে। যার মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ সমাধান করতে পেরেছি। এর পাশাপাশি ‘পাড়ায় সমাধান’ প্রকল্প সফল হয়েছে। ভাল সাড়া পাচ্ছি আমরা।’ এদিন এই দুই প্রকল্প ছাড়া রাজ্য সরকারের পুরনো প্রকল্পগুলির পর্যালোচনাও করেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, বিশ্বব্যাঙ্ক এবং UNDP আধিকারিকরা ‘দুয়ারের সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ প্রকল্প সম্পর্কে বলেন, ‘কোভিড এবং আমফানের সময় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে পশ্চিমবঙ্গের ৯৫ শতাংশ মানুষ। এরপর এই ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে চালু করেছে রাজ্য সরকার, যা প্রশংসার দাবি রাখে। এভাবেই ফের একবার রাজ্য সরকারের প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026