নিউজ

পুজো উদ্বোধনে সামাজিক দূরত্ব নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সামনেই পুজো তার আগে পুজো নিয়ে সাবধানতা বজায় রাখার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেড়েছে করোনা আতঙ্ক। বলা ভালো গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ জনের।

এদিন পুজো উদ্বোধনে এসে নিজেই রাস্তায় গোল দাগ কেটে দুরত্ব বিধি বজায় রাখার ব্যবস্থা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বেশ কয়েক্টির পুজোর উদ্বোধন হয়ে গেছে। দক্ষিন থেকে উত্তর কলকাতার বেশ কিছু পুজো উদ্বোধন করা হয়েছে। এমনকি পুজোর মাঝেই এবার রাজ্যের এক লক্ষ হকারকে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা পরিস্থিতিতে রাজ্যের নিম্ন স্তরের মানুষদের মুখে হাসি ফোটাতেই তার এই নয়া উদ্যোগ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ছিলাম, আছি, থাকবো। মানুষের পাশে আছি ছিলাম, থাকবো”। করোনা পরিস্থিতিতে রাজ্যের বহু মানুষ কাজ কম্ম হারিয়েছেন। বিশেষত যারা হকার শ্রেনী তাদের একেবারেই কাজ নেই বললেই চলে ট্রেনে ট্রামে বাসে তেমন করে ভিড় করা সম্ভব নয়। অন্য দিকে আগের থেকে আম জনতার আনাগোনাও অনেক কমে গেছে।

এমনকি ক্লাব গুলিকে অনুদান দেওয়া নিয়ে আজ তার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তা কেবলমাত্র  পুলিশ ও জনগণের সমন্বয় ও মাস্ক-স্যানিটাইজার কেনার কাজে খরচ করতে হবে। কোনও পুজো কমিটি অনুদানের টাকা বিনোদনের জন্য খরচ করতে পারবে না। এমনকি এই টাকা খরচের সব হিসেব রাজ্য সরকারকে হলফনামা আকারেও জমা দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026