দেশ

আগামী মাসে আবারো নয়া দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সফরে থাকছে এক ঝাঁক চমক

কথা দিয়েছিলেন দু মাস অন্তর নয়াদিল্লি আসবেন, সেপ্টেম্বর মাসে আবারো নতুন দিল্লি সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এবারে তিনি কনস্টিটিউশন ক্লাবে কিষান কনভেনশন করতে পারেন বলে সূত্রের খবর জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে আবারো দিল্লির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারে কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি। তার পাশাপাশি কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয়বারের জন্য নয়া দিল্লি সফরে গিয়ে কোন চমৎকার করতে চলেছেন কি? সূত্রের খবর, এবারে নয়া দিল্লিতে মুখ্যমন্ত্রী গাজীপুর, টিক্রী বর্ডার এবং যন্তর মন্তরে সফল করতে চলেছেন। যেখানে আন্দোলন করা কৃষকদের সঙ্গে তিনি কথা বলতে চলেছেন। আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সঙ্গে জোট গড়ার জন্য তিনি মূলত সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের জন্য দিল্লি সফর করছেন। এর আগেও জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি নয়াদিল্লি ঘুরে গিয়েছেন। সেই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সেখানে তিনি বাংলার জন্য বেশ কিছু দাবি জানিয়েছেন।

অন্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দোলা সেন জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর কৃষক আন্দোলন এবং কৃষির জন্য লড়াই এর কথা গোটা দেশ জানে। সিঙ্গুর আন্দোলন বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন এবং লড়াইয়ের মাধ্যমে হয়ে উঠেছিলেন জননেত্রী।এছাড়াও কয়েকদিন আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন কৃষকনেতা রাকেশ টিকাইত। সেখানে মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছিলেন, সফরে গিয়ে তিনি সরাসরি তাদের সঙ্গে বৈঠক করবেন। এবারে তিনি তাদের সঙ্গে অফিশিয়ালি বৈঠক করতে চলেছেন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026