নিউজ

পুলিশের চাকরির বয়সের উর্ধ্বসীমা বাড়ালেন মমতা, পুলিশ দিবসের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশের চাকরির ক্ষেত্রে এবার বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে ৩০ বছর করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল পুলিশ দিবস এবং তার আগেই এই নজির করা সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পুলিশ দিবস উপলক্ষে আমাকে স্মারকলিপি দিয়েছিলেন অনেকে। আমাদের সরকার উপরতলা ও নিচু তলার মধ্যে কোনরকম তারতম্য না দেখে সবার জন্য কাজ করে। আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি। এই সমস্ত সিদ্ধান্ত জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।’

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বয়সের ঊর্ধ্বে সীমা যেটা ছিল যেটা ২৭ বছর সেটা আমরা বাড়িয়ে ৩০ বছর করে দিলাম। অনেকদিন ধরে বয়স বাড়ানো নিয়ে ওদের দাবি ছিল।” তার পাশাপাশি মমতা আরো বলেন, “চাকরি করাকালীন অবস্থায় কেউ মারা গেলে তাদের পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তারা নিজেদের ক্যাটেগরি মত চাকরি পেতে পারবে। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা প্রমোশনের জন্য ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারতো এতদিন। এই বয়স সীমা বৃদ্ধি করা হলো।”

এই নতুন সিদ্ধান্তের আগে কলকাতা পুলিশ ড্রাইভার পেতো ১১,৫০০ এবং রাজ্য পুলিশ ড্রাইভার পেত ১৩,৫০০। তবে এবারে কলকাতা পুলিশ ১৩,৫০০ ড্রাইভার পাবে অন্যদিকে রাজ্য পুলিশ পাবে ১৫ হাজার করে ড্রাইভার। পাশাপাশি যারা চুক্তিভিত্তিক ড্রাইভারের কাজ করেন তারাও আগামী দিনে পরীক্ষায় বসলে কিছু সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026