নিউজ

Suvendu-Mamata: বিরলতম রাজনৈতিক দৃশ্য, বিধানসভায় শুভেন্দুকে ‘ভাই’ সম্মোধন মমতার

বঙ্গ রাজনীতিতে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব সর্বজনবিদিত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দুর আক্রমণ রাজ্যের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তবে এই ঝাঁঝালো আক্রমনের রাজনীতিতে আজ হল ব্যতিক্রম। বলা যেতে পারে বঙ্গ রাজনীতির বিরলতম দৃশ্য দেখা গেল আজ বিধানসভায়। আসলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা গেল বিরোধী জননেতা শুভেন্দু অধিকারীকে। আসলে আজ অর্থাৎ শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে তাঁর ঘরে যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সঙ্গে ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়িও। অবশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সামান্য আলোচনার পরই বেরিয়ে আসেন তাঁরা। আর এই ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাপে নেউলের সম্পর্ক কারোর অজানা নয়। তবে আজ সেই সম্পর্কের ব্যতিক্রম সত্যিই অবাক করে দিয়েছে সকলকে। আজ শুক্রবার বিধানসভায় সংবিধান দিবস পালিত হচ্ছে। সেইসাথে চলছে নতুন ভবন উদ্বোধনের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ তালিকায় নাম ছিল না শুভেন্দু অধিকারীর। প্রতিবাদে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন গেরুয়া শিবির। পরে অবশ্য মুখ্যমন্ত্রী তাঁর ঘরে শুভেন্দু অধিকারীসহ অনেককেই ডেকে পাঠান

এক মিনিট সেখানে ছিলেন শুভেন্দু, মনোজ টিগ্গা, অগ্নিমিত্রারা। পরে বেরিয়ে এসে বিরোধী দলনেতা বলেন, ”ওনার ঘরে ডেকেছিলেন। সৌজন্য বিনিময় হল। যদিও চা খাওয়া হয়নি।” অগ্নিমিত্রাও জানান, ”সিএম বসেছিলেন, সৌজন্য বিনিময় করলাম।” অবশ্য মুখ্যমন্ত্রীর জানিয়েছেন, ”চা খেতে ডেকেছিলাম।”

তবে বিধানসভা কক্ষে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাঁচাছোলা ভাষায় শুভেন্দুর নাম না নিয়ে কটাক্ষ করে বলেন, ”যাঁকে আমি ভাইয়ের মতো স্নেহ করতাম একসময়ে, তিনি বলছেন, আমাদের সরকার নাকি বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি। আর তাহলে দিল্লির সরকারটা কী? বাই দ্য এজেন্সি, অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি? আমাদের সরকার মানুষের সরকার। তৃণমূল যখন তৈরি হয়, তখন ছিলেন না আপনি। শিশিরদা কংগ্রেসে ছিলেন, তৃণমূলে ছিলেন অখিল গিরি। আমি শিশিরদাকে সম্মান করি। বিরোধীদের সম্মান করি। হাউজ চলছে, সবাইকে বলার সুযোগ দিন।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026