নিউজ

বিরাট বড় ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

অরূপ মাহাত: কৃষকদের বিভিন্ন প্রকল্প যাতে সরাসরি তাদের কাছে পৌঁছে যায় সে বিষয়ে আগেই উদ্যোগী হয়েছিলেন মূখ্যমন্ত্রী‌। মূলত মধ্যস্বত্বভোগীদের আটকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে গেলে কাটমানি আটকানো যাবে, এমনটাই মনে করেন তিনি। কিন্তু তাতেও সমস্যা থেকেই যায়। দেখা যায় অনেক কৃষকেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাই সেই সমস্যা নিরসনেও এবার উদ্যোগী হলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কৃষকদের ব‍্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার কথা ঘোষণা করলে বহু কৃষক অভিযোগ করেন যে, নিজেদের ব‍্যাংক অ্যাকাউন্ট না থাকা সরকারি প্রকল্পের টাকা পেতে অসুবিধায় পড়ছেন তারা। তারপরই সমস্যা সমাধানে এগিয়ে আসেন মূখ্যমন্ত্রী। হুগলি জেলার প্রশাসনিক সভা করতে গিয়ে গুড়াপে আজ তিনি বলেন, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, শস্য বীমা যোজনার টাকা সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। প্রয়োজনে একাধিক ক্যাম্প করতে হবে। যাঁদের ব‍্যাংক অ্যাকাউন্ট নেই, কো-অপারেটিভ ব‍্যাংকে তাঁদের অ্যাকাউন্ট খুলিয়ে প্রকল্পের টাকা পৌঁছে দিতে হবে।

মূখ্যমন্ত্রীর এমন সদর্থক পদক্ষেপকেও অবশ্য বিঁধতে ছাড়ছে না বিরোধীরা। তাদের বক্তব্য, সকলের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কথা মূখ্যমন্ত্রীর এতদিন মনে ছিল না। আজ হেরে যাওয়ার ভয়ে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার কথা বলছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026