পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সাধারণ মানুষকে ব্যাংক ও ডাকঘরগুলিতে তাদের তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, নাগরিকত্ব (সংশোধন) আইনকে কার্যকর করতে “কারসাজি” করে কেন্দ্র বিভিন্ন রাজ্যে তথ্য সংগ্রহ করতে ব্যাংক ও ডাকঘরগুলিকে ব্যবহার করছে। প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধকের তথ্য এভাবেই সংগ্রহ করছে রাজ্য।
বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, এই ধরনের সমীক্ষা অবিলম্বে বন্ধ করা উচিত। তবে কোথায় এবং কখন এই ধরনের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিশদে কিছু জানাননি তিনি।
আরও পড়ুন : আজ চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, উদ্বোধন করবেন রেলমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন যে, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহের কাজ চালানো হচ্ছে। বিজেপির নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ব্যাংক ও ডাকঘরগুলি এনআরসি ও এনপিআর পরিচালনার জন্য বাড়িঘর পরিদর্শন করছে ও তথ্য সংগ্রহ করছে। রাজ্য সরকারের সম্মতি ব্যতীত কোন ব্যাংক ও ডাকঘর এটি করতে পারে না বলে উল্লেখ করে, ওই সমস্ত লোকেদের কোনও তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। ‘এই ধরনের তথ্য সংগ্রহকে আমরা অনুমতি দেব না। আমাদের এটিকে দৃঢ় ভাবে রুখে দিতে হবে।’ রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের বলেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…