দেশ

একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর দ্বারস্থ মমতা, কি বিষয়ে দাবি জানালেন?

প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে রাজ্যের ব্যাপারে বেশ কিছু দাবি পেশ করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এবারে দিল্লি সফরের চতুর্থ দিনে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করে তিনি সরাসরি রাজ্যের সড়ক বিষয় নিয়ে একাধিক দাবি দাওয়া পেশ করলেন। এছাড়াও, কেন্দ্রীয় সড়ক পরিবহনের অনেক আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন। সেখানে নীতিন গড়কড়ির কাছে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যেন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের যোগাযোগের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতি আরও জোর দেওয়া হয়।পাশাপাশি, এই রাজ্যে আরো বেশি রাস্তা তৈরি করার দাবি জানান মুখ্যমন্ত্রী। চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিগুলো।

1) দীঘা রাস্তা সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2) সুন্দরবন এ আরো বেশি রাস্তা তৈরি করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানাচ্ছেন সুন্দরবনের বহু রাস্তা বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এবং গঙ্গাসাগরের ব্রিজ বর্তমানে ক্ষতিগ্রস্ত। তাই যত তাড়াতাড়ি সম্ভব গঙ্গাসাগরের জন্য একটি ব্রিজ তৈরি করা এবং সুন্দরবনে আরো বেশি রাস্তা তৈরি করা প্রয়োজন।

3) বারাসাত এবং বনগাঁর মধ্যে রাস্তা তৈরি করার আবেদন জানিয়েছেন তিনি। বনগাঁ পেট্রাপোল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

4) কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের একাধিক জাতীয় সড়কের বেহাল দশা রয়েছে। তাই সেগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন।

5) শিলিগুড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেবক রোডে বারবার ধ্বস নেমেছে তাই এই এলাকায় তাড়াতাড়ি রাস্তা তৈরি করার দাবি জানিয়েছেন তিনি।

6) জনসাধারণের সুবিধার জন্য একাধিক রাস্তা সম্প্রসারণ করার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

7) রাজ্যে একটি ম্যানুফ্যাকচারিং শিল্প-কারখানা করার দাবি জানিয়েছেন মমতা।

8) এছাড়াও কলকাতায় বেশকিছু উড়ালপুল তৈরি করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মেট্রোর কাজ শেষ হতে এখনও কিছুটা সময় লাগবে। তাই এক্ষুনি যদি কলকাতায় আরো বেশি সংখ্যক উড়ালপুল তৈরি করা যায় তাহলে সুবিধা হবে সাধারণ মানুষের।

যদিও বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে তার বৈঠক অত্যন্ত ইতিবাচক এবং রাজ্যের সমস্যা খতিয়ে দেখার ব্যাপারে নীতিন গড়করি আশ্বাস দিয়েছেন তাকে। মমতা জানাচ্ছেন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে আর কিছুদিনের মধ্যেই। তারা সমস্ত কিছু বিষয় ভালোভাবে দেখে যাবার পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাজ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026