নিউজ

পুজোয় ক্লাবগুলিকে ৬০ হাজার টাকার অনুদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। প্রতি বছরের মত এ বছরেও পশ্চিমবঙ্গের দুর্গাপূজা নিয়ে কার্যত সাজো সাজো রব। আর প্রতিবছরের মতো এবারও পুজোর ক্লাবগুলির জন্য টাকা খরচের জন্য উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী এবারে ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে পুজোতে অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। তার সাথেই ৫০ শতাংশ নয় বরং বিদ্যুৎ বিলের উপর ৬০ শতাংশ ছাড় পেয়ে যাবেন পুজা উদ্যোক্তারা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কম টাকাতে ভালো পুজো করা যায়। আবার বড় ক্লাবের বড় মেনু এবং বড় ভেন্যু হয়। এমনভাবে পুজো করবেন যাতে পদপিষ্ট হওয়ার ঘটনা না ঘটে। গ্রামের শিল্পীরা আপনাদের ওখানে কয়েকদিন থেকে খুশি হয়। বিদেশীরা যেন কোন সমস্যায় না পড়ে।”

এদিন কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরাও। মুখ্যমন্ত্রী বলছেন, “আমাদের হিসাব মতো এখানে ৪৩ হাজার পুজো কমিটি বা পুজো ক্লাব রয়েছে। এছাড়াও বেশ কিছু বাড়ির পুজো রয়েছে, পল্লীর পুজো রয়েছে, ছোট-বড় পুজো রয়েছে। ক্লাব না থাকলে পূজো নিয়ে গর্বই করতে পারতাম না। কলকাতায় দুর্গাপূজায় যত টাকা খরচ হয়, আর কোথাও কি এত টাকা খরচ হয়? নাম না করে বিজেপিকে তিনি কটাক্ষ করেছেন, ‘অনেকে বড় বড় কথা বলে। কলকাতায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। কলকাতায় বিশ্বসেরা দুর্গা পূজা হয়। এক বছর আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়।’

ইউনেস্কোর কালচারাল হেরিটেজের তালিকায় সম্প্রতি স্থান পেয়েছে বাঙালির দুর্গোৎসব। গত বছরের ডিসেম্বর মাসে প্যারিসে ইন্টার গভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় কলকাতার দুর্গাপুজোকে। এই কৃতিত্ব কার? রাজ্যের পুরভোটের প্রচারে কিন্তু ইউনেস্কোর এই স্বীকৃতিকে হাতিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, ‘১ সেপ্টেম্বর মিছিল হবে। কোন রাজনৈতিক কারণে নয় বরং ওই মিছিল থেকে ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাবো। দুপুর দুটো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে জমায়েত হবে। সেখানে শাঁখ থাকবে, বাঁশি থাকবে। স্কুলের ছাত্র-ছাত্রীরা যোগদান করতে পারবেন।’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “বিসর্জন হবে ৫,৬,৭,৮ তারিখ। জেলায় জেলায় পুজো কার্নিভাল হবে ৭ তারিখ। কলকাতার পুজো কার্নিভাল হবে ৭ তারিখ।’ শুধু তাই নয় এবারের পূজোয় ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026