রাজ্য

দেশমাতৃকাকে কুর্নিশ জানিয়ে, স্বাধীনতা দিবসে দেশপ্রেমের নতুন গান লিখলেন মমতা, রইল ভিডিও

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলায় একটি নতুন দেশপ্রেমের গান রচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বহু গান রচনা করতে দেখা গিয়েছে তাকে। ২০১৬ সালের সুরুচি সংঘের থিম সংটি এখনো পর্যন্ত বেশ জনপ্রিয়। আর এবারে এই গানের মাধ্যমে দেশপ্রেমের গানে হাতেখড়ি মমতার। এই গানের প্রথম লাইন গুলো কিছুটা এরকম, ” এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের,/ সোনার চেয়েও যে খাঁটি / দেশটা সবার নিজের। ” রবিবার ১৫ ই আগস্ট রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে মমতা বন্দ্যোপাধ্যায় এই গান আপলোড করেন।

মুখ্যমন্ত্রীর গান কবিতা ছড়া সবকিছু বেশ জনপ্রিয়। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিজের লেখা বেশ কিছু বই রয়েছে যা একটা সময়ের বেস্ট সেলার থাকে। এবারে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের জন্য এরকম একটি স্বদেশী গান রচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই এই গান শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপশন লিখেছেন, গানের কয়েকটি লাইন এবং তার সঙ্গে লিখেছেন, “ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা এবং ভাবনায় একটি গান সবার জন্য রইল।”

জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গানে গলা মিলিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস। মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পেজে যে ভিডিও পোস্ট করেছেন সেখানেই এই ভিডিওর থাম্বনেল হিসাবে এই ছবিটি দেওয়া হয়েছে।

গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে এবং বহু মানুষ এই গান শুনেছেন এবং শেয়ার করেছেন। ঋষি অরবিন্দ এবং সুকান্ত ভট্টাচার্যের জন্ম দিবস উপলক্ষেও শ্রদ্ধা বার্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান প্রকাশ করার পাশাপাশি সমগ্র দেশবাসীকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026