কলকাতা

কলকাতার ‘দুয়ারে দুয়ারে’ পৌঁছে গেল পশ্চিমবঙ্গ সরকার, প্রথম স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেলেন হালতুর মমতা

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে এবারে কলকাতার হালতুর এক মহিলার কাছে। তাৎপর্যপূর্ণ ভাবে, সেই মহিলার নাম মুখ্যমন্ত্রীর নামেই। এমনকি বয়সের দিক থেকেও দুজনে প্রায় সমসাময়িক। দুজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর অন্যজন বাংলার নাগরিক হবার সৌজন্যে এই স্বাস্থ্য সাথী কার্ড এর প্রাপক।

দেশের মধ্যে এই প্রথম রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন স্বাস্থ্য সাথী কার্ড। এই স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করলে আপনারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন নিজের সমস্ত রোগের। কিভাবে তার জন্য আবেদন করবেন, তা নিয়ে নবান্নে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার কলকাতার প্রথম নাগরিক এবং পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এর কাছ থেকে এই কার্ড গ্রহণ করেন হালতুর মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ইনি বাংলার মুখ্যমন্ত্রী নন, বাংলার একজন সাধারণ নাগরিক। এনার বাড়ি যাদবপুরের ১০৬ নম্বর ওয়ার্ডের হালতু তে। এই কর্মসূচিতে পুরমন্ত্রীর সঙ্গে থাকা বোরো কডিনেটর তারক চক্রবর্তী জানিয়েছেন, ” প্রথম স্বাস্থ্য সাথী কার্ড প্রাপকের শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে নামে মিল নয়, বয়সটাও প্রায় ৬৫ বছরের কাছাকাছি। উনার বাড়ির ঠিকানা ৩/১০২, সুচেতা নগর।”

বাড়িতে গৃহবধূ হিসেবে দায়িত্ব সামলান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়ে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেগাপ্লুত এবং আন্তরিক কৃতজ্ঞ। মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর নামের মিল থাকায় খুশি তার পুত্র অজয় বন্দ্যোপাধ্যায়। গরফাতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে এসে কার্ড হাতে নেবার পর মমতা দেবী জানিয়েছেন,”পরিবারের প্রধান হিসেবে আমার নামে বিনামূল্যে চিকিৎসার কার্ড পাওয়ার ব্যবস্থা করা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি।” উল্লেখ্য, পরিবারের অভিভাবক এর নামে ৫ লক্ষ টাকার বীমা সংক্রান্ত কার্ড দেখিয়ে রাজ্যের সমস্ত হাসপাতাল এবং ভেলোর ও এইমস এ আপনারা চিকিৎসা করাতে পারবেন এই কার্ড ব্যবহার করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026