সরাসরি মুখ্যমন্ত্রী, সোম থেকে শনি ফোন করলেই পাওয়া যাবে মুখ্যমন্ত্রীকে, জানানো যাবে অভিযোগ

বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে সবথেকে বড় ঘোষণাটি হলো, এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন আপনারা। এর জন্য একটি ফোন নম্বর জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফোন নম্বরটি হল, ৯১৩৭০৯১৩৭০। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার থেকে শনিবার পর্যন্ত এই ফোন নম্বরে ফোন করে আপনারা অভিযোগ জানাতে পারবেন।

মমতা এ দিন বলেন, ‘আমি আপনাদের সকলকে জানাই সাধারণ মানুষকে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়, জেলায় জেলায় ৫৫০টি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অনেক সমস্যার সমাধান হয় না। আমদের দিদি-কে বলো পার্টি থেকে হয়েছিল। কিন্তু এটা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ ৯১৩৭০৯১৩৭০-এই নম্বরে সোমবার থেকে শনিবার সকাল ১০টা সন্ধ্যা ৬টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে।’

মমতা জানিয়েছেন, সাধারণ মানুষের সমস্ত সমস্যা শোনার জন্যই এই হেল্পলাইন চালু করা হয়েছে। সাধারণ মানুষরা এই ফোন নম্বরে ফোন করে নিজেদের সমস্যা জানাতে পারবেন এবং সমাধান পেতে পারবেন। মমতা আরো বলছেন, “আমাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে। আমরা এই প্রকল্পের জন্য কোন টাকা পাচ্ছি না। যখন আবার চালু হবে তখন আবার এই প্রকল্প আমরা শুরু করব। দিল্লিতে নতুন সরকার আসলে এই প্রকল্প চালু করব আমরা।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026