নারীদিবসকে সামনে রেখে এবারে প্রচারে জোর দিচ্ছেন মমতা। এবারে আবারো কলকাতা রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অবধি হবে এই মিছিল। এই মিছিলের মূল লক্ষ্যই হবে নারী দিবস। প্রতি বছরের ন্যায় এই বছর ও একই ভাবে এই মিছিল আয়োজন করবে তৃণমূল। তবে এবারের মিছিল শুধুমাত্র যে নারী দিবসের মিছিল তা কিন্তু না। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শুরু করে দিতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, বেলা ৩ টে নাগাদ এই মিছিল শুরু হচ্ছে যা শেষ হবে বিকেল ৫ টা নাগাদ ধর্মতলায়।
তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে হবে এই মিছিল। এই মিছিলে পা মেলাবেন অনেক তারকা সাংসদ, তার সঙ্গে থাকবেন মিমি, নুসরত সহ আরো অনেকে। এই মিছিলে তৃণমূল নেত্রী কথা বলবেন বাংলার সার্বিক মহিলা সুরক্ষা নিয়ে। রাজ্যের নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে বারবার খোঁচা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর তার মোকাবিলা করতে এই মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
মূলত এখানে তিনি বিজেপি শাসিত রাজ্যের নারী সুরক্ষা নিয়ে কথা বলতে চলেছেন। বর্তমানে উত্তরপ্রদেশের মত রাজ্যে নারী সুরক্ষা একেবারে তলানিতে। উত্তরপ্রদেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। আর সেখানে কোনো অভিযোগ জানাতে গেলে, উল্টে তাদের আরো অপমানিত হতে হয়। সেই ইস্যু নিয়ে একের পর এক আক্রমণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের মিছিল থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে রকমটাই মনে করছে রাজনৈতিক মহল। এছাড়াও গতকাল নারী সুরক্ষা নিয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের দাম নিয়ে শিলিগুড়িতে পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবারো তার এই মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে রাজনৈতিক মহলে ক্ষেত্রে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…