পলিটিক্স

আর কিছুদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের দিনক্ষণ, দলীয় কর্মীদের তৈরি থাকার নির্দেশ মমতার

এক সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট। আলিপুরদুয়ারের সভা থেকে এমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুদিন আগে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেছিলেন, নির্বাচন একদম সামনে। আর এবারে ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট। মমতা এদিন আলিপুরদুয়ারের সভা থেকে বার্তা দিলেন আর সাতদিন কি আটদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে।

বাংলার সবকটি আসন এর বিধানসভা নির্বাচন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে হয়ে যাবার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তার মধ্যেই রাজ্যের সমস্ত ভোট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। সেরকম ভাবেই ইঙ্গিত দিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। মে মাসের তৃতীয় সপ্তাহে ভোট পর্ব মিটে যায়। তার আগে বুধবার তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মীদের কাজে নেমে পড়ার জন্য বার্তা দিয়ে দিলেন এদিন আলিপুরদুয়ারের সভা থেকে। পাশাপাশি তিনি বললেন তাঁর সরকারের সমস্ত প্রকল্পের কথা নির্বাচনে সকল কে জানাতে হবে।

তিনি আরো বলেছেন, “আমরা আমাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রেখেছি। যেটুকু বাকি আছে সেটুকু নির্বাচনের পরে করে দেওয়া হবে। তাই হাতে বেশি সময় নেই এবং আগামী কিছুদিনের মধ্যে থেকে আমাদের কাজ শুরু করে দিতে হবে। আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করে দেবে।”

আলিপুরদুয়ারে এদিন বুথের হাল-হকিকত দেখতে জেলাশাসক দের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জানা যাচ্ছে এবারে ৩০ শতাংশ বুথ বাড়বে এই রাজ্যে। এছাড়াও বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম দের জন্য আলাদা ভাবে ২,৯৫০ টি বুথ চিহ্নিত করা হয়েছে এবং সেগুলি উপর তলা থেকে নিচ তলায় নামিয়ে আনা হয়েছে। রাজ্যের সমস্ত বুথ নীচতলায় থাকতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026