নিউজ

‘দিলীপ ঘোষের নাম নেওয়া লজ্জাজনক’ তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে জেরে তাকে তীব্র আক্রমণ করলেন। রাজ্যে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের কুকুরের মতো মারা হয়েছে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।  এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “এটা খুবই লজ্জাজনক।আপনি এটি কিভাবে বলতে পারেন?এমনকি এর নাম নেওয়াও লজ্জাজনক। আপনি গুলি চালানোর প্রচার করছেন। এটা উত্তরপ্রদেশ নয়। এখানে কোনোরকম গুলি চালানো হবে না। মনে রাখবেন আগামীদিনে যদি অপ্রীতিকর কিছু ঘটে তবে আপনিও সমান দায়ী থাকবেন। যারা প্রতিবাদ করছে তাদের কি আপনি হত্যা করতে চান?”

রবিবার নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিলের পর নদীয়া জেলার রানাঘাটে দলীয় সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসে। গত মাসে উত্তর প্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছেন এবং পুলিশ গুলিতে তিনজনসহ আসামে মোট পাঁচজন মারা গেছেন। উভয় রাজ্যই বিজেপি দ্বারা শাসিত।

আরও পড়ুন : ‘দিলীপ ঘোষকেই গুলি করে মারা উচিত’, এই মন্তব্য করলেন অনুব্রত মন্ডল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে। এমনকি প্রধানমন্ত্রী কলকাতা এলে তাকে এই আইন তুলে নেওয়ার আবেদনও করেন তিনি। রবিবার বেলুড় মঠে প্রধানমন্ত্রী বলেন নাগরিকত্ব সংশোধনী আইন শুধুমাত্র তাদের সুবিধার জন্য যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে এদেশে এসেছেন। এতে কোনো ভারতীয়র নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026