পলিটিক্স

বাংলাকে গুজরাত হতে দেবনা, বিজেপিকে চ্যালেঞ্জ করে তোপ মমতার

বাংলাতে গুজরাট বানাবো, এই কথা বলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছিলেন,”বাংলার যা বিকাশ হয়েছে, তার থেকে বাংলা থেকে বেশি বাংলার বাইরের মানুষের অবদান রয়েছে। ব্রিটিশ আমল থেকে রোজগারের জন্য ভিন রাজ্য থেকে বাংলায় আসেন মানুষ। গঙ্গার পারের সমস্ত জুটমিলে বাইরের মানুষেরা কাজ পেতেন। এই কারণে বাংলার বিকাশে বাংলার মানুষের থেকে বাইরের মানুষের অবদান অনেক বেশি।” আর সেই মন্তব্যের পর এই এবারে সরাসরি দিলীপ কে কটাক্ষ করে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সংগীত মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকে ধর্মীয় বিভাজন এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। বিজেপি কে কটাক্ষ করে তিনি বললেন,”বাংলায় এসে বাংলার যতই নিন্দা করো না কেন, বাংলাকে গুজরাত হতে দেবো না। বাংলাতে ধর্মীয় বিভাজন এর কোন স্থান নেই। সকলের ধর্ম আলাদা, কিন্তু তারা সকলে একই মানুষ। গোটা মানব জাতি একটা পরিবার। একে ভাগ হতে দেওয়া যাবে না।”

রবিবার বোলপুরে সাংবাদিক বৈঠকে অমিত শাহ অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত অথবা কৃষকদের কৃষক সম্মান নিধি যোজনা বাংলা সরকার চালু করছে না। তিনি খতিয়ান দিয়েছিলেন, বাংলা সরকারের সমস্ত কাজ কিভাবে কিভাবে পিছিয়ে যাচ্ছে। অমিত শাহ আশ্বাস দিয়েছেন, যদি তাদেরকে সরকার করতে দেওয়া হয় তাহলে তারা পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেখাবে। এই ইস্যুতে এদিন মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী কে নিশানা করে বলেন, সোনার বাংলা? সোনা কাকে বলে, রুপো কাকে বলে , তামা কাকে বলে উনি কি জানেন? এটা নিশ্চয়ই জানেন আর্মস কাকে বলে? সেকিউলার কাকে বলে? মমতা বারবার অভিযোগ করে এসেছেন। অমিতের দল বাংলায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করে দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে। এই বিষয়গুলি অমিত শাহ কে মনে করিয়ে দিয়ে মমতা ব্যানার্জি বলেছেন,”অমিত জি কে বলব, আপনিতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সমস্ত মিথ্যে কথা, খারাপ কথা আপনার মুখে শোভা পায় না। তাই যখন এই সমস্ত কথা বলবেন তার আগে সবকিছু ক্রস চেক করে নেবেন”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026