পলিটিক্স

কেন্দ্রীয় কৃষি প্রকল্পের টাকা বাংলাকে দিন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কে তোপ মমতার

কৃষক আন্দোলনের মাঝে এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কে সরাসরি চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কৃষকরা যে সুবিধা পান তা বাংলায় লাভ করতে হবে। কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্প লাগু করার আবেদনে তিনি এই চিঠি পাঠিয়েছেন। বর্তমানে রাজধানীর মাটিতে কৃষক বিক্ষোভ শুরু হয়ে গেছে। তার মাঝে এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী।

আয়ুষ্মান ভারত যোজনা এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা ইচ্ছা করে রাজ্য সরকার গ্রহণ করছে না। এর ফলে এখানকার কৃষক এবং সাধারন মানুষরা বঞ্চিত হচ্ছেন। এই মর্মে বারংবার রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। এমনকি, এই দুটি প্রকল্প চালু না করার জন্য মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করেছেন রাজ্যপাল অব্দি।

এই কটাক্ষের বিরুদ্ধে রাজ্য বারংবার জানিয়েছে সাধারণ মানুষ এবং কৃষকদের জন্য স্বাস্থ্য সাথী এবং কৃষক বন্ধু প্রকল্প ইতিমধ্যেই চালু আছে। এই দুটি প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় প্রকল্পের থেকে অনেক বেশি। এই কারণে রাজ্যবাসী কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যদি নাও পান তাহলে খুব একটা সমস্যা হবে না। তবে দিল্লি নেতা মন্ত্রীরা এবং বঙ্গ বিজেপি নেতারা বারংবার মমতাকে কটাক্ষ করেছেন এই নিয়ে। এই সমস্ত সমালোচনার মুখে পড়ে সেপ্টেম্বর মাসে তিনি নিজে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এই প্রকল্প চালু করার দাবি জানান। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তিন মাস হয়ে গেছে কিন্তু এখনো কিষান সম্মান নিধি যোজনা চালু হয়নি এ রাজ্যে।

এই পরিস্থিতিতে কেন্দ্রের উপরে চাপ বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি চিঠি লিখলেন কৃষি মন্ত্রী কে। এবার তিনি সরাসরি কেন্দ্রীয় প্রকল্পের টাকা চাইলেন রাজ্যের জন্য। মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রীয় প্রকল্প কৃষকদের জন্য বরাদ্দ অর্থ বাংলাতে পাঠানো হোক। এই অর্থ পেলে তাহলে নিয়ম মেনে তালিকা তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026