পলিটিক্স

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে মমতা, দেখা করবেন কেজরিওয়াল ও সোনিয়া

এবারের সরাসরি দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দিন কয়েক আগে থেকেই রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে। মোদি মমতার সাক্ষাৎকার মানে কিছু একটা হাইভোল্টেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও যতবার মোদি এবং মমতা একসাথে দেখা করেছেন ততবার কোন না কোন বিষয়ে তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। আবারো মোদি এবং মমতা মুখোমুখি। মুখ্যমন্ত্রী নিজের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এই কথা। তবে শুধুমাত্র দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। তার সঙ্গেই তিনি দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনের পরে আমি দিল্লি যেতে পারিনি। প্রতিবার পার্লামেন্ট চলার সময় আমি একবার দিল্লিতে যাই। এ বছরও তার অন্যথা হবে না। এবছর আমি দিল্লিতে যাব কিন্তু এখনো পর্যন্ত তারিখ ঠিক করে উঠতে পারিনি। সময় পেলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে আমি দেখা করতে চাই। নতুন এবং পুরনো বহু মুখের সঙ্গে আমার দেখা করার কথা রয়েছে। এই নতুন এবং পুরনো মুখের মধ্যে রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো বেশ কিছু নেতা।

অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গেও তা দেখা করার কথা রয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দিনের জন্য দিল্লী যাচ্ছেন। সেখানে গিয়ে রাজ্যের টিকাকরণ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে কথাবার্তা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপি এবং তৃণমূল এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে কথাবার্তা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এবারের বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়লাভের পর থেকেই রাজনৈতিক মহলে একটাই সম্ভাবনা উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত নিজেই এবারে সারা ভারতের সমস্ত বিরোধী শিবির কে এককাট্টা করতে চাইছেন। বিশেষত পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবারে বিরোধী জোটের একটি অন্যতম বড় মুখ হিসেবে সামনে আসতে পারেন। কিন্তু তিনি নিজেও জানেন যদি শুধুমাত্র আঞ্চলিক পার্টি দিয়ে জোট তৈরি করা হয় তাহলে কিন্তু বিজেপিকে হারানো সম্ভব নয়। এই জোটে অবশ্যই প্রয়োজন হবে কংগ্রেস কে। তাই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026