রাজ্য

প্রথম দফার ভ্যাকসিন প্রাপকদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, যোগাযোগ রাখবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে

শনিবার দিন রাজ্যের ভ্যাকসিন প্রাপকদের সঙ্গে কথা বলতে শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য ভবন সূত্রে এরকম খবর জানানো হয়েছে। আজ বিভিন্ন জেলাতে জেলাতে টিকা বন্টন করা শুরু হয়ে যাবে। বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে শহরের পাঁচটি মেডিকেল কলেজে টিকা পৌঁছে যাবার কথা এদিন।

পাঁচটি মেডিকেল কলেজের পাশাপাশি কলকাতা পুরসভার বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন পৌঁছে যাওয়ার কথা। শনিবার রাজ্যে ২০৪টি কেন্দ্রে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কলকাতায় ভ্যাকসিন সেশন সাইটের সংখ্যা ৯ থেকে ১৩ হয়ে যেতে পারে। শুধু এসএসকেএম হাসপাতালে ভ্যাকসিন প্রাপকের সংখ্যা হতে চলেছে ৯ হাজারের বেশি। আর এই সংখ্যা কলকাতা মেডিকেল কলেজে ৬ হাজারের বেশি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নবান্ন থেকে টিকাকরণ কেন্দ্রের ভ্যাকসিন প্রাপকদের সঙ্গে কথা বলতে চলেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সকলের সাথে যোগাযোগ করবেন। শুধু তাই নয়, সবকটি সেশন সাইটে যাতে ভিডিও কনফারেন্সের পরিকাঠামো থাকে তা নিশ্চিত করারদায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক স্বাস্থ্য আধিকারিকদের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর,প্রথম দফার টিকাকরণ শেষ হয়ে গেলে খুব দ্রুত দ্বিতীয় দফার টিকা রাজ্যে পৌঁছে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026