রাজ্য

Yaas Cyclone: শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী, দেখুন মমতা সফরের সময়সূচী

আগামী শুক্রবার ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শনে যেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করে দিলেন, শুক্রবার অর্থাৎ ২৮ মে ঘূর্ণিঝড় কবলিত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা পর্যবেক্ষণে যেতে চলেছেন তিনি।

ঘটনাস্থলের রিপোর্ট, সুন্দরবনের একাধিক জায়গা ভরা কোটালের কারণে প্লাবিত হয়েছে। তার পাশাপাশি, হিঙ্গলগঞ্জ এবং দীঘাও একইভাবে ক্ষতিগ্রস্ত। শুক্রবার মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জের মাধ্যমে তার পর্যবেক্ষণ সূচি শুরু করবেন। দুদিনের সফর প্রথমে হিঙ্গলগঞ্জ দিয়ে শুরু করে তারপর যাবেন সুন্দরবনে। সেখান থেকে সাগরে একটি বৈঠক করবেন মমতা। সেখান থেকে সরাসরি দীঘা।

দীঘায় ২৯ মে একটি বৈঠক করে ত্রাণের কাজ খতিয়ে দেখবেন মমতা। তারপর সেখান থেকে সরাসরি কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। যদিও তার সফরসূচী কিছুটা পরিবর্তিত হয়েছে। আগে কথা ছিল তিনি বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণে যাবেন। তবে বৃহস্পতিবার বড় দুর্যোগের আশঙ্কা থাকায় সেই সুচি পরিবর্তন করতে হয়েছে।

হেলিকপ্টারে করে বৃহস্পতিবার কোনভাবেই যাওয়া যাবে না, তাই এই সফর একদিন পিছিয়ে দিয়ে শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগেও, গত বছর আম্ফানে ক্ষতিগ্রস্ত গ্রাম পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে, সেইবার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে তার সাথে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমফানের সময় আমরা মোদি ও মমতাকে একসাথে হেলিকপ্টারের দেখলেও যশের সময় হয়তো সেই দৃশ্য আমরা দেখতে পাবো না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026