রাজ্য

মানবাধিকার দিবসে টুইট মুখ্যমন্ত্রীর, সাথে দিলেন কেন্দ্রকে শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বার্তা

মানবাধিকার দিবসের দিন মানবাধিকার রক্ষার বিষয়ে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন টুইট করে লেখেন”রাজ্য সরকার মানবাধিকার রক্ষায় সচেষ্ট। এখন গণতন্ত্রের উপর বুলডোজার চালানোর প্রবণতা তৈরি হয়েছে। মৌলিক অধিকার খণ্ডন করা হচ্ছে। মানুষের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।” আসলে দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইন নিয়ে সরব মমতা। কৃষকদের প্রতি যে অন্যায় করা হয়েছে তা অমানবিক। এমনটাই বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলে ধারণা বিশেষজ্ঞদের।

অন্যদিকে দুইদিনের বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তৃণমূল নেত্রীর বিধানসভা কেন্দ্র ঘুরে জনসংযোগ তৈরি করছেন তিনি। কিন্তু তারা বাংলাকে বঞ্চিত করছেন বলেন বহুবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিশ্ব মানবিকতা দিবসের দিন মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন,”গত সাড়ে ৯ বছরে রাজ্যে তৈরি হয়েছে ১৯ টি মানবাধিকার আদালত। মানবাধিকার রক্ষায় একাধিক ভাবে একাধিকবার প্রতিবাদ করেছি আমি। যার রায়ে তৈরি হয়েছে মানবাধিকার কমিশন।” এভাবেই মুখ্যমন্ত্রী টুইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা মানবদরদি।

কেন্দ্রের কাছে সাহায্য চেয়েও এইদিন টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,”করোনা মহামারীর এই অবস্থাতে মানুষ আর্থিক ভাবে অকল্পনীয় সমস্যার সম্মুখীন হয়েছেন। কেন্দ্র প্রত্যেক পরিযায়ী শ্রমিক কে ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করুক। সাহায্য করা হোক সেই সব মানুষকে যারা অসংগঠিত ক্ষেত্রের সাথে যুক্ত। এই ক্ষেত্রে পিএম কেয়ার ফান্ডকে ব্যবহার করা হোক।” অন্যদিকে কিছুদিন আগে মেদিনীপুরের সভা থেকে পিএম কেয়ার্সের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার সেই অর্থ মানুষের কাজে খরচের বার্তা দিলেন তিনি। তবে এর দ্বারা তিনি পিএম কেয়ার্সের বিষয়ে কেন্দ্রের ওপর চাপ প্রদান করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026