নিউজ

২ বছরের অপেক্ষার অবসান! আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী করবেন শুভ উদ্বোধন

চলতি বছরে পুজোর জন্য কলকাতাবাসীকে বড় উপহার দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মহালয়ার আগেই আগামী বৃহস্পতিবার কলকাতাবাসীর জন্য টালা ব্রিজ খুলে দিতে চলেছেন তিনি। আসলে সেই ২০২০ সাল থেকে বন্ধ এই ব্রিজ। টানা ২ বছর ধরে চলেছে ব্রিজ সংস্করণের কাজ। এই ব্রিজ উত্তর কলকাতার সাথে দক্ষিণ এবং মধ্য কলকাতার সংযোগকারী একটি প্রধান রাস্তা ছিল। এই ব্রিজ বন্ধ হওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিত্যযাত্রীদের। তবে এবার তাদের মুখে হাসি ফোটানোর জন্য পুজোর আগেই ব্রিজ উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসলে মুখ্যমন্ত্রী আগামী ২২ সেপ্টেম্বর এই টালা ব্রীজ উদ্বোধন করবেন। কিন্তু এখনই সকলের জন্য খুলছে না এই ব্রিজ। পূর্ত দফতর সূত্রে খবর, উদ্বোধনের দিন রাত থেকেই নতুন টালা ব্রিজ দিয়ে যান চলাচল শুরু হবে। কিন্তু এই ব্রিজে গতি নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এদিন থেকে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করতে পারবে। এরপর পূর্ত দপ্তর এবং কলকাতা পুলিশ ব্রিজ এর অবস্থা খতিয়ে দেখে তারপর বাস এবং ট্রাকের মতো ভারি যানবাহন চালানোর অনুমতি দেবে। এই নির্মাণ খরচ ধরা হয়েছে সাড়ে তিনশো কোটি টাকা। রেলের অনুমতি মিলতে কিছুটা দেরি হওয়ায় নির্মাণ কাজে দেরি হয়ে যায়।পুজোর আগেই যাতে টালা ব্রিজ চালু করা যায় তা নিয়ে একাধিকবার পূর্ত মন্ত্রী পুলক রায় আধিকারিক দের সঙ্গে বৈঠক করেন। তাহলে কতদিন বাদে চলবে বাস?

পূর্ত দফতর সূত্রে খবর যে পরীক্ষা-নিরীক্ষা সমস্ত ঠিকঠাক থাকলে পুজোর পর থেকেই সব গাড়ি ও ভারী যানবাহন যাতায়াত করার অনুমতি দিয়ে দেওয়া হবে। এই ব্রিজ চালু হয়ে গেলে নিত্যযাত্রীদের যে অনেক সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। এতদিন ধরে উত্তর কলকাতার ট্রাফিকের ওপর প্রভুত চাপ পড়তো এই ব্রিজ না থাকার জন্য। ৮০০ মিটার লম্বা ব্রিজে বদলে গাড়ি দুই দিক দিয়ে ঘুরিয়ে যান নিয়ন্ত্রণ করা হতো। আর তাতে হিমশিম খেতে হত কলকাতা ট্রাফিক পুলিশদের।

Nirajana Nag

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026