রাজ্য

বেনজিরভাবে রাজ্যের সব থানার আইসিদের বিজয়ার বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: পুজো শেষ হয়ে গিয়েছে। মা দুর্গা করোনা পরিস্থিতির মধ্যে মর্ত্যে এসে আবার কৈলাসে ফিরে গিয়েছেন। এই মুহূর্তে সকলের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পর্ব চলছে। আর বিজয়ার শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের সমস্ত থানার আইসিদের বেনজিরভাবে বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার বিরুদ্ধে দীর্ঘ আটমাস ধরে যেভাবে পুলিশকর্মীরা নিজেদের পরিবার ভুলে দায়িত্বে অবতীর্ণ হয়েছেন, তাকে কুর্নিশ জানাতেই মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা। জানা গিয়েছে, এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী এভাবে সব থানার আইসিদের বিজয়ার শুভেচ্ছাবার্তার পত্র পাঠিয়েছেন।

বরাবরই বিজয়ায় সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে সেই উপায় নেই। তাই পত্র পাঠিয়েই জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী। শুধু পুলিশকর্মী নয়, বিশিষ্টজন এবং বিরোধী দলের নেতা-নেত্রীদেরও তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এমনকি সকলের কাছে মিষ্টি পৌঁছে দিয়েছেন তিনি। বিজয়া দশমীর দিন রাজ্যবাসীর উদ্দেশ্য বিজয়ার শুভেচ্ছাবার্তা দিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কাজে লাগিয়ে বিজেপি নিজেদের দল ভারি করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আর এবার মুখ্যমন্ত্রীও শুভেচ্ছাবার্তা পাঠিয়ে জনসংযোগ বাড়ানোর মাধ্যমে একুশের ভোটের প্রাথমিক রণকৌশল তৈরি করে নিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026