নিউজ

শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আজ, মঙ্গলবার, ২ নভেম্বর। বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। সকলের প্রিয়, পছন্দের, ভালবাসার, এসআরকে ৫৫-এ পা দিলেন। তাই সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন নাইট কর্ণধর। তাঁর গুণমুগ্ধ ভক্তরা, তাঁর কলাকুশলীরা, এমনকি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও ইতিমধ্যেই জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কিং খানের উদ্দেশ্যে। আর এবার তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে টুইট করে লিখেছেন, ‘তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। ‘চার্মিং ব্রাদার’, তোমার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।’ আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলিউড বাদশার সম্পর্ক দিদি-ভাইয়ের। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক বা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে বিভিন্ন কারণে শহরের মুখ্যমন্ত্রী সংস্পর্শে আসা হোক, সবেতেই শাহরুখকে বহুবার মুখ্যমন্ত্রীকে সন্মান করতে দেখা গিয়েছে। এমনকি দিদিরা যেমন ভাইকে স্নেহের পরশ দিয়ে ভালোবাসা দেয়, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়েকেও শাহরুখ খানকে স্নেহ দিতে দেখা গিয়েছে। তাই ভাইয়ের জন্মদিনে স্বভাবসিদ্ধভাবে প্রত্যেক বছরের মতো এ বছরও দিদি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তা দিতে এতটুকু ভোলেননি।

প্রসঙ্গত, বলিউড বাদশার জন্মদিনের দিন মুম্বইয়ে শাহরুখের বাংলো মান্নতের সামনে উপচে পড়ে তার ভক্তকুলের ভিড়। কিন্তু এবারে সেই ভিড় আর চোখে পড়বে না। কারণ, করোনা পরিস্থিতির জন্য কিং খান নিজেই তাঁর ভক্তদের তাঁর বাংলোর সামনে জমায়েত না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে জমায়েত হোক বা না হোক, দেশের প্রত্যেক মেয়ের হার্টথ্রব যিনি, সেই শাহরুখ খানের আজ জন্মদিন। তাই জমায়েত না করেও সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে বাদশার জন্মদিনের শুভেচ্ছাবার্তা। সবকিছুই কার্যত মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। সকলের একটাই প্রার্থনা, ভাল থাকুক সকল ভালবাসার ‘বাজিগর’।

Anirban Kundu

Recent Posts

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026

বড় সুখবর KKR-এ! বাড়ছে বোলিং শক্তি, শীঘ্রই আসছেন দলের পেস বিভাগের ‘ভরসা’

আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির হাওয়া। দীর্ঘদিনের চোটের পর অবশেষে দলে ফিরতে…

March 29, 2026

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026