নিউজ

পুজোর আগে সরকারি কর্মীদের মন জয় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানুন কিভাবে?

পূজোর আগে গতকাল, শুক্রবার রাজ্যের শাসক দলের কর্মচারী সংগঠনের মঞ্চ থেকে সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীদের এই সভায় কার্যত কল্পতরু হয়ে উঠলেন তিনি। এ দিনের সভা মঞ্চ থেকে তিনি দূর্গা পূজোয় ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেন। প্রতি বছর দূর্গা পূজোর সময় ৪ দিনের ছুটি পেতেন সরকারি কর্মীরা। এ বছর তা বাড়িয়ে ১৪ দিন করা হয়েছে। মূখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া কর্মচারী মহলে।

মূখ্যমন্ত্রীর এই ঘোষণাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। পশ্চিমবঙ্গের মতো ‘নেই রাজ্যে’ অতিরিক্ত ছুটি ছাড়া আর কি-ই বা দিতে পারেন মূখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ তাদের। কর্মচারীদের একাংশের অভিযোগ, বেতন বৃদ্ধি, ডিএ, পে কমিশন ইত্যাদি বিষয়ে কোন সঠিক দিশা না থাকায় অতিরিক্ত ছুটি দিয়ে কর্মচারীদের মন জয় করতে চাইছেন মূখ্যমন্ত্রী। তবে এ সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সবারই একটা পরিবার রয়েছে, এটা ভেবেই ছুটির দিন বাড়ানো হয়েছে। ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পূজোর ছুটি থাকবে।’

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026