রাজ্য

পেট্রোল-ডিজেলের উপর কেন্দ্রীয় কর কমানো হোক, মোদিকে আর্জি মমতার

সারা দেশে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের দাম লাগামছাড়া হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। রাজের বেশ কিছু জায়গায় পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছে। অনেক জায়গায় পেট্রোলের দাম একেবারে সেঞ্চুরি ছুঁইছুই। জ্বালানি তেলের এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন যেন, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নেওয়া করের পরিমাণ কমানো হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারের আরোপ করা করের পরিমাণ কমানোর আর্জি জানিয়েছেন মমতা।

চিঠির প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গত চৌঠা মে এরপর থেকে আটবার পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে শুধুমাত্র জুন মাসে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে মোট ছয়বার। এক সপ্তাহে 4 বার দাম বৃদ্ধি হয়েছে। এরকম মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ অত্যন্ত সমস্যার মধ্যে আছে। যে কোন জিনিসের দাম অত্যধিক বেড়ে গেছে। এই কারণে সাধারণ মানুষকে ফল ভুগতে হচ্ছে বলেও বলেছেন মমতা।

২০২০ সালের মে মাসের সঙ্গে তুলনা করে চলতি বছরে দেশের পাইকারি মূল্য সূচক ১২.৯৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে ৩০.৮ শতাংশ। গ্রাহক মূল্য সূচক বেড়েছে ৬.৩০ শতাংশ। এছাড়াও ডিমের দাম বেড়েছে ১৫.২ শতাংশ। এখানে করণা মহামারীর কারণে স্বাস্থ্যসংক্রান্ত সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে ৮.৪৪ শতাংশ। এইসব দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের সাধারণ জীবন যাপনে অস্বাভাবিক পরিবর্তন এসে গেছে। আর এই দামবৃদ্ধির মূল কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকে।

করোনা অতিমারীর মধ্যে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র জ্বালানি তেল এবং পেট্রোপণ্য থেকে ৩.৭১ লক্ষ কোটি টাকা রোজগার করতে পেরেছে বলেও চিঠিতে অভিযোগ মমতার। এছাড়াও, ২০১৪-১৫ সাল থেকে কেন্দ্রের রাজস্ব বৃদ্ধি ৩৭০ শতাংশ। রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়ে দিয়ে আমজনতাকে স্বস্তি দিতে চেয়েছে এই কথা ও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026