নিউজ

জাগো বাংলার শারদ সংখ্যায় অশুভের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: পুজো আসতে আর মাত্র সাতদিন বাকি। করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা উদ্বেগজনক, টার মধ্যেই প্রত্যেকটি রাজ্য নিজ নিজ উৎসবে মেতে উঠতে চলেছে। দীর্ঘ কঠিন পরিস্থিতি এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। তবুও তার মধ্যে একটু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে। আর এরই মধ্যে মা দুর্গার আগমন রাজ্যবাসীকে কিছুটা চিন্তামুক্ত করছে। এ বছর সকলের বোধ হয় একটাই প্রার্থনা, মা যেন এসে করোনামুক্ত করে যায় এই পৃথিবীকে। আর এবার করোনা আবহে অশুভের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অশুভকে আমরা হারাবই’, জাগো বাংলা-র শারদীয়াতে এমনটাই লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার তৃণমূলের পত্রিকার শারদীয়া সংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে নিজে এক লেখনীতে তিনি যেমন তুলে ধরেছেন করোনা আবহাওয়ার কথা, তেমনই শারদীয়া সংখ্যায় তার লেখার পরতে পরতে রয়েছে দুঃখের কথাও।বিজেপি যেনতেন প্রকারে ক্ষমতা দখল করতে চাইছে। তা যে এত সহজে হবে না, তা নিজের লেখায় স্পষ্ট করেন মমতা।

শুধু মুখ্যমন্ত্রী নন এই শারদীয়ায় তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরাও নিজের প্রতিভা তুলে ধরেছেন। সুব্রত বক্সী যেরকম লিখেছেন, ‘একুশের নির্বাচন কঠিন নয়, তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার মাটিকেও ধর্ম নিয়ে রাজনীতি করে কলুষিত করছে বিজেপি।’ আবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষানীতি ও শিক্ষায় গৈরিকীকরণ করা হয়েছে বলেও লেখেন। সর্বোপরি সকলের লেখাতেই নিশানায় বিজেপি। শারদীয়া সংখ্যা পড়ে বেশ বোঝা যাচ্ছে যে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা এখন থেকেই বেজে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026