কলকাতাঃ ইতিমধ্যেই রাজ্যে ব্যপক হারে বেড়েছে করনা সংক্রমণ। এবার করোনায় আক্রান্ত হল খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির কাজের লোক। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আমরা বাড়িতে তিনজন থাকি। একটা ছেলে রয়েছে ও চা করে দেয়। কাল বাড়ি ফিরে দেখছি চা দেওয়ার কেউ নেই। শুনলাম ওর করোনা হয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এরই মধ্যে করোনায় কমিউনিটি স্প্রেড শুরু হয়ে গিয়েছে।
তিনি আরো জানান,”ওরা আলাদাই থাকত। আমার বাড়ির ছেলেটি কোথাও যেত না। তবুও করোনা হয়ে গেল। করোনায় কমিউনিটি স্প্রেড হয়ে গিয়েছে। আমরা মিছিল,মিটিং করছি না। কিন্তু বিজেপি মিছিল করছে, দাঙ্গা লাগাচ্ছে, কোভিড ইনফেকশন ছড়াচ্ছে। নানা কীর্তি ওদের”। সারা দেশে যেভাবে করোনা মাথা চারা দিচ্ছে তাতে চিন্তিত দেশের আম জনগন থেকে প্রশাসন পক্ষ। কোনভাবেই করোনা রোখা সম্ভব হচ্ছে না।
তার মাঝেই নানা মিটিং মিছিল উৎসবের কারনেই বাড়ছে করোনা। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩,২৭৫ জন। এ নিয়ে রাজ্য মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৬০,৩২৪ জন। ১ অক্টোবর অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৫২ জন। প্রসঙ্গত, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। সরকারি বুলেটিন অনুযায়ী এ নিয়ে করোনার কোপে মোট প্রাণ হারিয়েছে ৫,০১৭ জন।
অন্যদিকে রাজ্যে সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত রাজ্যের সুস্থতার হার ৮৭.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছে ২,৯৯৬ জন। সব মিলিয়ে রাজ্যে সুস্থ হয়েছে মোট ২,২৮,৭৫৫ জন। এদিকে করোনার মধ্যেই ডেঙ্গি অভিযানের মাঝেই নতুন করে শুরু হয়েছে ডেঙ্গি লড়ার সচেতনতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…