নিউজ

Lakshmi Bhandar: খুব শীঘ্রই বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? কত টাকা বাড়বে? জানুন বড় আপডেট

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প রাজ্যের মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় মহিলাদের মাসে ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুরুতে মহিলাদের জন্য মাসিক ভাতা ছিল ৫০০ টাকা, কিন্তু পরবর্তীতে প্রকল্পের জনপ্রিয়তার কারণে এই পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। বর্তমানে, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা পান।

কত টাকা বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ্য হল মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা। রাজ্যের অধিকাংশ মহিলা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে ইচ্ছুক, যা ভোটব্যাঙ্কে তৃণমূলের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী নির্বাচনের আগে এই ভাতা ১৫০০ টাকা পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে, সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের শর্ত

এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার পরিবারের নাম স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকতে হবে। আবেদনকারিণীকে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হয়ে ফ্রি আবেদনপত্র পূরণ করতে হবে, যার সাথে দিতে হবে স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স, আধার কার্ড এবং রঙিন পাসপোর্ট সাইজের ছবি। তাছাড়া, আবেদনকারী যদি তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের হন, তবে তাদের সেই সার্টিফিকেটও প্রদান করতে হবে। আবেদনকারীকে এই ব্যাপারে একটি চিঠি লিখে দিতে হবে যে তিনি কোনও সরকারি চাকরি বা পেনশন পাচ্ছেন না এবং তার দেওয়া সব তথ্য সঠিক। সরকারি কর্মকর্তারা তথ্য যাচাই করে অনুমোদিত হলে, প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

Nirajana Nag

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026