নিউজ

হাজার হাজার টাকা গুনতে হবে না পুরীর হোটেলে, বাঙালি পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করছে মমতা সরকার

আসছে শীতের সিজন। আর এই সময়ে অনেকেই ঘুরতে যেতে ভালোবাসেন। কাজ থেকে ফুরসৎ পেলেই সকলে এখন পাহাড়ে বা সমুদ্রের ধারে ঘুরতে যেতে চাইছেন। অনেকে আবার করছেন বিদেশ টুর। আবার অনেকে ছোট হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিচ্ছে কাছেপিঠে কোনো জায়গা। আমাদের বাংলার কাছে এই শীতের মরশুমে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা জায়গা হল উড়িশ্যার পুরী। সমুদ্র সৈকতের সঙ্গে এখানে ধর্মীয় স্থান হিসেবে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। সেই কারণেই সারা দেশ থেকে সারাবছর লক্ষ লক্ষ দর্শনার্থী হাজির হন ওড়িশার এই নগরীতে।

বাঙালিরা এই পুরী যেতে খুব পছন্দ করেন। এই কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিয়েছে বাংলার মমতা সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সাথে আলাপ আলোচনা করে পশ্চিমবঙ্গ সরকার এক বড় পদক্ষেপ নিতে চলেছে। এবার থেকে পুরীতে গিয়ে বাঙালিদের আর থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়তে হবে না। আসলে বাংলা সরকার পুরীতে তৈরি করছে বঙ্গনিবাস। এর জন্য মমতা সরকার প্রায় ৮৫ কোটি টাকা খরচ করবে।

জানা গিয়েছে আগামী ২ বছরের মধ্যে এই বঙ্গনিবাস প্রকল্পের কাজ শেষ হবে। এর জন্য প্রয়োজনীয় ২ এখর জমি ওড়িশা রাজ্য সরকারের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই বঙ্গনিবাসে ১০৩ টি রেসিডেন্সিয়াল ইউনিট থাকবে। আরো জানা গেছে, এই নিবাসের দক্ষিণ দিকে থাকবে ভিআইপিদের থাকার ব্যবস্থা। এছাড়াও এতে থাকবে কিচেন, প্যান্ট্রি, কনফারেন্স রুম, রেস্তোরাঁ ,ব্যাংকুয়েট এবং গাড়ি পার্কিং। হোটেলের তুলনায় অনেক কম টাকাতেই থাকা যাবে এই বঙ্গনিবাসে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026