নিউজ

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হুমকি, প্রশান্ত কিশোরকে Z-ক্যাটাগরির সুরক্ষা দেবে মমতা সরকার

টার্গেট করা হচ্ছে প্রশান্ত কিশোরকে। গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পর তাকে Z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। সম্প্রতি ভোটে দিল্লিতে আপের ভালো ফল হওয়ার পিছনে প্রশান্ত কিশোরের হাত থাকায় ২০২১-এও তৃণমূলের পথ মসৃন করতে প্রশান্ত কিশোরকে দরকার তৃণমূলের। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশান্ত কিশোরের তৃনমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা দল ঠিক করবে৷ তার এই উত্তরের পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা৷ এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর৷

জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছে প্রশান্ত কিশোরকে তার কারণ নীতীশ কুমারের সাথে তার দূরত্ব। দল থেকে প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সাফল্যে বিরোধীরা চিন্তায় তাই তাকে টার্গেট করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভায় ব্যর্থতার পর প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল। বর্তমানে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের কৌশল তৈরি করে থাকেন তিনি। আর এই পশ্চিমবঙ্গে ২০২১-এ ক্ষমতা দখলের ছক কষছে বিজেপি। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই এবার তাঁকে Z ক্যাটেগরি নিরাপত্তা দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন : পুরভোটের প্রাক্কালে রাজ্যবাসীর মন জয়ে বড়সড় ঘোষণা রাজ্যের

প্রশান্ত কিশোরের হাত পড়লেই সব সোনা হয়ে যায়, বিভিন্ন দলকে সাফল্য এনে দিয়েছে তার স্ট্র‍্যাটেজি, গোটা দেশজুড়ে প্রশান্ত কিশোরের সাফল্যে তাঁর ওপর হামলার আশঙ্কাও গোয়েন্দারা। Z ক্যাটেগরির নিয়ম অনুযায়ীই তাঁর কনভয়ে নিরাপত্তা প্রদান করা হবে। গত ২ ফেব্রুয়ারি এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026